সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ এঁর নাম, পদবী ও ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির নিকট বিভিন্ন নম্বর (+8801342-154105 এবং 09678-942288) হতে ফোন, মেসেজ বা অন্যান্য যোগাযোগের মাধ্যমে টাকা চাওয়া হচ্ছে।
এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রণালয় বা সচিবের কোনো সংশ্লিষ্টতা নেই।
সকলকে এ ধরনের ফোনকল, মেসেজ বা আর্থিক লেনদেনের বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রতারক চক্র থেকে সতর্ক থাকুন।