২৭ নভেম্বর : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

নিজস্ব প্রতিবেদক:

রকমারি

আজ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৫ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১৬ জমাদিউস সানি ১৪৪৮। আজকের দিনটি সময়ের

2026-11-27T08:53:09+06:00
2026-11-27T08:53:09+06:00
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

২৭ নভেম্বর : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৮:৫৩ এএম   (ভিজিট : ০)

আজ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৫ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১৬ জমাদিউস সানি ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

- ২৫ : লুওইয়াংকে পূর্ব হান রাজবংশের রাজধানী ঘোষণা করেন সম্রাট গুয়াংউ।
- ১৭৬ : নিজের ছেলে কমোডাসকে ‘ইম্পেরেটর’ উপাধি দেন রোমান সম্রাট মার্কাস অরেলিয়াস।
- ১০০১ : পেশোয়ারের যুদ্ধ সংঘটিত হয়।
- ১০৯৫ : ফ্রান্সের ক্লেরমঁ পরিষদে প্রথম ক্রুসেডের ঘোষণা দেন পোপ দ্বিতীয় আরবান।
- ১৫৮২ : বিয়ে করেন ইংরেজ নাট্যকার উইলিয়াম শেকসপিয়ার।
- ১৭৫৫ : মরক্কোর উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে ফেজ ও মেকনেস শহর বিধ্বস্ত হয়।
- ১৮১৫ : পোল্যান্ড রাজ্যের সংবিধান গৃহীত হয়।
- ১৮৩৯ : যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের বোস্টনে আমেরিকান স্ট্যাটিস্টিক্যাল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়।
- ১৮৯৫ : নিজের সম্পত্তি নোবেল পুরস্কার প্রদানের জন্য উইল করে যান বিজ্ঞানী আলফ্রেড নোবেল।
- ১৯১২ : আলবেনিয়ার জাতীয় পতাকা গৃহীত হয়। একই দিনে স্পেন মরক্কোর উত্তর উপকূলে প্রটেক্টরেট ঘোষণা করে।
- ১৯১৪ : ব্রিটেনে প্রথমবারের মতো নারী পুলিশ নিয়োগ দেওয়া হয়।
- ১৯১৯ : প্রথম বিশ্বযুদ্ধের পর মিত্রশক্তির সঙ্গে বুলগেরিয়ার নোই চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯২৪ : নিউইয়র্কে প্রথমবারের মতো ম্যাসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড অনুষ্ঠিত হয়।
- ১৯৩২ : পোল্যান্ড ও সোভিয়েত ইউনিয়ন পরস্পরকে আক্রমণ না করার চুক্তি স্বাক্ষর করে।
- ১৯৪০ : আততায়ীর গুলিতে রোমানিয়ার প্রধানমন্ত্রী নিকোলাই ইওরগাসহ ৬৪ জন নিহত হন।
- ১৯৪৩ : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তেহরান সম্মেলনে মিলিত হন উইনস্টন চার্চিল, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও জোসেফ স্টালিন।
- ১৯৪৪ : যুক্তরাজ্যের স্টাফোর্ডশায়ারে রয়্যাল এয়ার ফোর্সের গোলাবারুদের গুদামে বিস্ফোরণে ৭০ জন নিহত হন।
- ১৯৪৫ : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে খাদ্যসহায়তা দিতে কেয়ার ত্রাণ সংস্থা প্রতিষ্ঠিত হয়।
- ১৯৬৫ : ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্রের সেনাসংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনকে জানায়
পেন্টাগন।
- ১৯৭১ : সোভিয়েত মহাকাশযান মার্স-২-এর অবতরণ মডিউল মঙ্গলে পৌঁছায়। এটি মঙ্গলের পৃষ্ঠে পৌঁছানো প্রথম মানবনির্মিত বস্তু।
- ১৯৭৩ : যুক্তরাষ্ট্রের সিনেট জেরাল্ড ফোর্ডকে দেশটির উপরাষ্ট্রপতি হিসেবে অনুমোদন দেয়।
- ১৯৭৮ : সান ফ্রান্সিসকোর মেয়র জর্জ মস্কোন ও নগর কাউন্সিলের সদস্য হার্ভে মিল্ক আততায়ীর গুলিতে নিহত হন।
- ১৯৮০ : ইরান-ইরাক যুদ্ধের শুরুর দিকে পারস্য উপসাগরে এক অভিযানে ইরানের নৌবাহিনী ইরাকের নৌবাহিনীকে পরাজিত করে।
- ১৯৮৩ : স্পেনের মাদ্রিদ বিমানবন্দরের কাছে আভিয়াঙ্কা এয়ারলাইনসের একটি বোয়িং ৭৪৭ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৮১ জন নিহত হন।
- ১৯৮৯ : কলম্বিয়ার আকাশে আভিয়াঙ্কা এয়ারলাইনসের একটি বোয়িং ৭২৭ উড়োজাহাজে বোমা বিস্ফোরণে ১১০ জন নিহত হন।
- ১৯৯২ : যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ প্রথমবারের মতো আয়কর দেওয়া শুরু করেন।
- ১৯৯৯ : নিউজিল্যান্ডে প্রথমবারের মতো নির্বাচিত নারী প্রধানমন্ত্রী হন হেলেন ক্লার্ক।
- ২০০১ : হাবল মহাকাশ দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে বহির্সৌর গ্রহ ওসিরিসের বায়ুমণ্ডল আবিষ্কৃত হয়।
- ২০০৬ : কানাডার পার্লামেন্ট কুইবেকের জনগোষ্ঠীকে কানাডার মধ্যে একটি জাতি হিসেবে স্বীকৃতি দেয়।
- ২০০৯ : রাশিয়ায় মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গগামী নেভস্কি এক্সপ্রেস ট্রেনে বোমা হামলায় ২৮ জন নিহত ও ৯৬ জন আহত হন।
- ২০১৫ : যুক্তরাষ্ট্রের কলোরাডো স্প্রিংসে একটি স্বাস্থ্যকেন্দ্রে বন্দুকধারীর হামলায় পুলিশ ও বেসামরিক নাগরিকসহ তিনজন নিহত হন।
- ২০২০ : ইরানের শীর্ষ পরমাণুবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ তেহরানের কাছে নিহত হন।
- ২০২৪ : সিরিয়ায় হায়াত তাহরির আল-শামের নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠীগুলো স্থল অভিযান শুরু করে।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

- ১৭০১ : সুইডিশ জ্যোতির্বিজ্ঞানী, পদার্থবিদ ও গণিতবিদ অ্যান্ডার্স সেলসিয়াস।
- ১৮৫৭ : নোবেলজয়ী ইংরেজ শারীরবিজ্ঞানী চার্লস স্কট শেরিংটন।
- ১৮৭০ : ফিনল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট জুহো কুস্তি পাসিকিভি।
- ১৮৭৮ : বাংলা সাহিত্যের কবি যতীন্দ্রমোহন বাগচী।
- ১৮৮৮ : রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র, কৃষিবিজ্ঞানী ও শিক্ষাবিদ রথীন্দ্রনাথ ঠাকুর।
- ১৮৯২ : বাঙালি শিক্ষাবিদ, কূটনীতিক ও রাজনীতিবিদ আজিজুল হক।
- ১৯০০ : উপমহাদেশের রাজনীতিবিদ আবদুর রশীদ তর্কবাগীশ।
- ১৯০৩ : নোবেলজয়ী নরওয়েজীয় বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী লার্স অনসেজার।
- ১৯০৭ : ভারতীয় হিন্দি কবি ও লেখক হরিবংশ রাই বচ্চন।
- ১৯১৩ : চিত্রশিল্পী চিত্রনিভা চৌধুরী।
- ১৯২৫ : বাংলাদেশের ভাষাবিজ্ঞানী ও শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী।
- ১৯২৫ : ভাষা আন্দোলনের শহীদ আবদুস সালাম।
- ১৯৩৯ : কঙ্গোর সাবেক রাষ্ট্রপতি লরেন্ট কাবিলা।
- ১৯৪০ : কিংবদন্তি মার্শাল আর্ট শিল্পী ও অভিনেতা ব্রুস লি।
- ১৯৫২ : ভারতীয় সংগীত পরিচালক ও গায়ক বাপ্পী লাহিড়ী।
- ১৯৫৪ : শ্রীলঙ্কার বিচ্ছিন্নতাবাদী সংগঠন এলটিটিইর প্রতিষ্ঠাতা ভেলুপিল্লাই প্রভাকরণ।
- ১৯৬৪ : ইতালির সাবেক ফুটবলার ও কোচ রবার্তো মানচিনি।
- ১৯৮৬ : ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

- খ্রিষ্টপূর্ব ৮ : রোমান কবি হোরেস।
- ১৫৭০ : ইতালীয় ভাস্কর ও স্থপতি জাকোপো সানসোভিনো।
- ১৫৯২ : সুইডেনের রাজা তৃতীয় জন।
- ১৮৫২ : কম্পিউটার প্রোগ্রামিংয়ের অন্যতম পথিকৃৎ অ্যাডা লাভলেস।
- ১৯৪০ : রোমানিয়ার ইতিহাসবিদ ও সাবেক প্রধানমন্ত্রী নিকোলাই ইওরগা।
- ১৯৫৩ : নোবেলজয়ী মার্কিন নাট্যকার ইউজিন ও'নিল।
- ১৯৭১ : বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ।
- ১৯৭৭ : ছাত্রনেতা ও ‘চতুরঙ্গ’ পত্রিকার সম্পাদক আতাউর রহমান।
- ১৯৮৪ : বাঙালি অভিনেতা ও গায়ক অসিতবরণ মুখোপাধ্যায়।
- ১৯৯০ : স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ ডা. শামসুল আলম খান মিলন।
- ১৯৯৮ : গবেষক ও লেখক নরেন বিশ্বাস।
- ২০০৩ : ভারতীয় প্রকৌশলী সত্যেন্দ্র দুবে।
- ২০০৮ : ভারতের সাবেক প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিং।
- ২০০৮ : মুম্বাই হামলায় নিহত ভারতের পুলিশ কর্মকর্তা হেমন্ত কারকারে।
- ২০১৪ : অস্ট্রেলীয় ক্রিকেটার ফিলিপ হিউজ।
- ২০২০ : বাংলাদেশের অভিনেতা, ব্যবসায়ী ও কলামিস্ট আলী যাকের।

ছুটি ও অন্যান্য

-বাল্য বিবাহ, অল্প বয়সে বিবাহ ও জোরপূর্বক বিবাহ নির্মূলের আন্তর্জাতিক দিবস
-শহীদ ডা. মিলন দিবস,বাংলাদেশ

ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ