প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৯:১২ এএম (ভিজিট : ০)

আজ রোববার, ২২ নভেম্বর ২০২৫ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১১ জমাদিউস সানি ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।
একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
>> উল্লেখযোগ্য ঘটনাবলি :
১৮৫৭ – সিপাহি বিদ্রোহের এক পর্যায়ে ঢাকার লালবাগ দুর্গে সিপাহি ও ইংরেজদের মধ্যে সংঘর্ষ হয়।
১৮৬৯ – স্কটল্যান্ডের ডামবার্টনে ক্লিপার জাহাজ কাটি সার্ক উদ্বোধন করা হয়।
১৮৭৩ – ফরাসি স্টিমার ভিল দ্যু হাভর আটলান্টিকে স্কটিশ আয়রন ক্লিপার লোচ আর্ন-এর সঙ্গে সংঘর্ষের ১২ মিনিট পর ডুবে যায়, এতে ২২৬ জনের মৃত্যু হয়।
১৮৭৭ – টমাস আলফা এডিসন গ্রামোফোন যন্ত্র আবিষ্কার করেন।
১৯০৮ – মানাস্তির কংগ্রেস আলবেনীয় বর্ণমালা প্রতিষ্ঠা করে।
১৯১০ – লর্ড হার্ডিঞ্জ ভারতের ভাইসরয় পদে লর্ড মিন্টোর স্থলাভিষিক্ত হন।
১৯২১ – আলস্টারের সমস্যা চলাকালে বেলফাস্টে একদিনে ১৫ জন আইরিশ জাতীয়তাবাদী নিহত হন।
১৯২২ – ব্রিটিশ লেবার পার্টি রামসে ম্যাকডোনাল্ডকে নেতা নির্বাচন করে।
১৯২৪ – ইংল্যান্ড মিসরীয়দের সুদান থেকে বেরিয়ে যেতে বলে।
১৯৩৫ – চায়না ক্লিপার আলামেডা, ক্যালিফোর্নিয়া থেকে ম্যানিলা পর্যন্ত প্রথম বাণিজ্যিক ট্রান্সপ্যাসিফিক বিমান পরিষেবা চালু করে।
১৯৪০ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: প্রাথমিক ইতালীয় আক্রমণের পর গ্রিক সৈন্যরা ইতালি-অধিকৃত আলবেনিয়ায় পাল্টা আক্রমণ চালিয়ে কোরচে দখল করে।
১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: স্তালিনগ্রাদের যুদ্ধ চলাকালে জেনারেল ফ্রিডরিখ পাওলুস অ্যাডলফ হিটলারকে টেলিগ্রাম পাঠিয়ে জানান যে জার্মান ৬ষ্ঠ বাহিনী পরিবেষ্টিত হয়েছে।
১৯৪৩ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে লেবানন স্বাধীনতা লাভ করে।
১৯৫২ – একটি ডগলাস সি-১২৪ গ্লোবমাস্টার ২ বিমান আলাস্কার মাউন্ট গ্যানেটে বিধ্বস্ত হয়, এতে ৫২ জন আরোহীর সবাই নিহত হন।
১৯৫৫ – সোভিয়েত ইউনিয়ন আন্দ্রেই সাখারভের নকশা করা ১.৬ মেগাটন ক্ষমতার দ্বি-স্তর বিশিষ্ট হাইড্রোজেন বোমা আরডিএস-৩৭ সেমিপালাতিনস্কে নিক্ষেপ করে।
১৯৬৩ – মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহর সফরের সময় একজন মার্কিন নাগরিকের গুলিতে নিহত হন।
১৯৬৭ – জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২৪২ গৃহীত হয়, যা আরব–ইসরায়েলি শান্তি আলোচনার জন্য নীতিমালা নির্ধারণ করে।
১৯৬৮ – জাপান এয়ার লাইনস ফ্লাইট ২ সান ফ্রান্সিসকো উপসাগরে সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ভুলবশত জলে অবতরণ করে।
১৯৭১ – কেয়ার্নগর্ম মালভূমি বিপর্যয়ে ব্রিটেনের সবচেয়ে ভয়াবহ পর্বতারোহণ দুর্ঘটনায় পাঁচ শিশু ও তাদের এক নেতা স্কটিশ পর্বতে ঠান্ডায় মারা যান।
১৯৭৫ – হুয়ান কার্লোস ফ্রান্সিস্কো ফ্রাঙ্কোর মৃত্যুর দুই দিন পর স্পেনের রাজা হিসেবে ঘোষিত হন।
১৯৭৯ – খুলনা বিভাগের কুষ্টিয়া জেলায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
১৯৮৭ – ম্যাক্স হেডরুম সংকেত ছিনতাইয়ের ঘটনা ঘটে, যেখানে শিকাগোতে টেলিভিশন সম্প্রচারে জলদস্যু সম্প্রচার বিঘ্ন ঘটায়।
১৯৮৯ – নাসা মহাকাশ শাটল ডিসকভারি এসটিএস-৩৩ মিশনে উৎক্ষেপণ করে, যা মার্কিন প্রতিরক্ষা বিভাগের একটি গোপন মিশন ছিল।
১৯৯০ – বাংলাদেশে জরুরি অবস্থা জারি করা হয়।
১৯৯১ – মিশরীয় উপপ্রধানমন্ত্রী ড. বুত্রোস বুত্রোস ঘালি জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পান।
১৯৯৪ – একটি ট্রান্স ওয়ার্ল্ড এয়ারলাইন্স ম্যাকডোনেল ডগলাস এমডি-৮০ ও সেসনা ৪৪১ কনকোয়েস্ট ২ বিমান মিসৌরির ব্রিজেটনে সেন্ট লুইস ল্যামবার্ট আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে সংঘর্ষে দুইজন নিহত ও আটজন আহত হন।
২০০৩ – বাগদাদ ডিএইচএল-এ গুলি করার চেষ্টার ঘটনা: উড্ডয়নের পরপরই একটি ডিএইচএল এক্সপ্রেস কার্গো বিমানের বাম ডানায় ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং বিমানটি জরুরি অবতরণে বাধ্য হয়।
২০০৪ – ইউক্রেনে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে কমলা বিপ্লব শুরু হয়।
২০১০ – কম্বোডিয়ার জল উৎসব বন ওম টুক চলাকালে নম পেনের কোহ পিচে পদদলনে ৩৪৭ জন নিহত হন।
২০২২ – ভার্জিনিয়ার চেসাপিকে ওয়ালমার্টে বন্দুকধারীর গুলিতে বন্দুকধারীসহ সাতজন কর্মী নিহত ও চারজন আহত হন।
১৫ আগস্ট ইতিহাসের এই দিনে১৭ নভেম্বর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে
আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:
১৭৮৭ - রাস্মুস রাস্ক, ডেনীয় ভাষাতাত্ত্বিক ও পণ্ডিত।
১৮১৯ - জর্জ ইলিয়ট, ইংরেজ ঔপন্যাসিক।
১৮৩০ - ঝালকারি বাঈ, ঝাঁসী রানী লক্ষ্মীবাঈ-এর বিশ্বস্ত সেনানী, সিপাহী বিদ্রোহের বীর যোদ্ধা।
১৮৬৪ - রুক্মা বাঈ, ভারতে প্রথম অনুশীলনকারী ভারতীয় মহিলা চিকিৎসক ও নারীবাদী ব্যক্তিত্ব।
১৮৬৯ - অঁদ্রে জিদ, নোবেলজয়ী ফরাসি কথাশিল্পী ও সমালোচক।
১৮৭০ - হ্যারি গ্রাহাম, অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৮৮৬ - বেণী মাধব দাস, প্রাজ্ঞ বাঙালি পণ্ডিত, শিক্ষক ও দেশপ্রেমিক। নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রিয় শিক্ষক।
১৮৯০ - শার্ল দ্য গ্যলে, ফরাসী রাষ্ট্রনায়ক।
১৮৯৪ - পুলিনবিহারী সরকার, ভারতের বাঙালি বিশ্লেষক অজৈব রসায়নের গোড়াপত্তনকারী বিজ্ঞানী।
১৯০৪ - লুই ওজেন ফেলিক্স নেএল নোবেল জয়ী ফরাসি পদার্থবিদ।
১৯১৬ - শান্তি ঘোষ, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী।
১৯১৭ - শরীরবিদ্যা/ভেষজশাস্ত্রে নোবেলজয়ী [১৯৭৩] ব্রিটিশ জীবজিজ্ঞানী অ্যান্ড্রিউ ফিল্ডিং হ্যাক্সলি।
১৯২২ - বঙ্কিম ঘোষ, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব।
১৯৪৮ - সরোজ খান,বলিউডের প্রখ্যাত নৃত্য পরিচালক।
১৯৬২ - রেজাউদ্দিন স্টালিন, বাংলাদেশী কবি, লেখক ও টেলিভিশন ব্যক্তিত্ব।
১৯৬৫ - শাকুর মজিদ, বাংলাদেশী স্থপতি, নাট্যকার, তথ্যচিত্র নির্মাতা ও চিত্রগ্রাহক।
১৯৬৭ - মার্ক রাফালো, হাল্ক খ্যাত মার্কিন অভিনেতা।
১৯৮৪ - স্কার্লেট জোহ্যানসন, মার্কিন অভিনেত্রী ও গায়িকা।
> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:
১৩১৮ - রাশিয়ার রাজকুমার মিখাইল।
১৭৭৪ - রবার্ট ক্লাইভ, ভারত উপমহাদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালনকারী।
১৯০৮ - বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসু ভারতের স্বাধীনতা আন্দোলনের এক বিপ্লবী-শহীদ।
১৯১৬ - মার্কিন কথাসাহিত্যিক জ্যাক লন্ডন।
১৯৪৪ - আর্থার স্ট্যানলি এডিংটন, বিজ্ঞানী।
১৯৪৬ - আলবার্ট রোজ-ইন্স, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
১৯৪৮ - ফখরুদ্দিন পাশা, মদিনার শেষ উসমানীয় গভর্নর।
১৯৬৩ - জন এফ. কেনেডি, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৫তম রাষ্ট্রপতি।
১৯৮৭ - সুরকার ও সঙ্গীতশিল্পী হেমাঙ্গ বিশ্বাস।
২০০৬ - অসীমা চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি জৈব রসায়নবিদ ও উদ্ভিদ রসায়নবিদ।
২০১৬ - কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের কণ্ঠশিল্পী এম বালামুরলীকৃষ্ণ।
ডেল্টা টাইমস/সিআর/এমই