২৪ নভেম্বর : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

ডেল্টা টাইমস ডেস্ক:

রকমারি

আজ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৫ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১৩ জমাদিউস সানি ১৪৪৮। আজকের দিনটি সময়ের

2026-11-24T09:08:23+06:00
2026-11-24T09:08:23+06:00
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

২৪ নভেম্বর : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯:০৮ এএম   (ভিজিট : ২০)

আজ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৫ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১৩ জমাদিউস সানি ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

১৬৩৯ - ডেরিনিয়ার হরফ প্রথমবারের মতো শুক্রগ্রহের গতিবিধি লক্ষ করেন।

১৬৪২ - আবেল তাসম্যান তাসমানিয়া আবিষ্কার করেন।

১৭১৫ - টেমস নদীর পানি জমে বরফ হয়ে গিয়েছিল।

১৭৫৯ - বিসুভিয়াসে অগ্ন্যুৎপাত শুরু হয়।

১৮০০ - ফোর্ট উইলিয়াম কলেজের প্রকৃত কর্মযাত্রার সূচনা।

১৮৩১ - বিখ্যাত ব্রিটিশ পদার্থবিজ্ঞানী মাইকেল ফ্যারাডে বৈদ্যুতিক আবেশ আবিষ্কার করেন।

১৮৫৯ - চার্লস ডারউইনের অন দ্য অরিজিন অব স্পিসিস বইটি প্রকাশিত হয়।

১৯১৪ - বেনিটো মুসোলিনি ইতালির সোশ্যালিস্ট পার্টি ত্যাগ করেন।

১৯২৩ - বেলজিয়ামে প্রথম বেতার সম্প্রচার শুরু।

১৯৩৩ - বঙ্কিমচন্দ্র সেনের সম্পাদনায় বিখ্যাত সাহিত্য-সাপ্তাহিক ‘দেশ’ প্রথম প্রকাশিত।

১৯৫০ - ইরানের জাতীয় সংসদের জ্বালানি তেল বিষয়ক কমিটি ইরান অয়েল কোম্পানি ও ব্রিটেনের মধ্যে সম্পূরক চুক্তি নাকচ করে।

১৯৯৫ - দেড় বছরাধিকাল ধরে সংসদ বয়কট আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়।

২০০৪ - ইউক্রেনের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ভিক্টর ইয়ানুকোভিচকে বিজয়ী ঘোষণা করা হয়।

২০১২ - বাংলাদেশের আশুলিয়া শিল্পাঞ্চলের নিশ্চিন্তপুর এলাকার তাজরীন পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। আহত হন আরও তিন শতাধিক শ্রমিক।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

১৬৩২ - হল্যান্ডের বিখ্যাত দার্শনিক ও সমাজবিজ্ঞানী বারুখ ডি স্পিনোজা।

১৬৫৫ - সুইডেনের রাজা একাদশ চার্লস।

১৭৮৪ -জ্যাকারি টেইলার, মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বাদশ রাষ্ট্রপতি।

১৮৬০ - গণিতজ্ঞ কালীপদ বসু।

১৮৬৪ - অঁরি দ্য ত্যুল্যুজ্‌-লোত্রেক, উনিশ শতকের প্রখ্যাত ফরাসি চিত্রকর।

১৮৭৬ - জাপানি অণুজীববিদ হিডেও নোগুচি।

১৯০৪ - হাতেম আলী খান, একজন যুক্তফ্রন্ট দলীয় রাজনীতিবিদ ও পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক সদস্য।

১৯২৬ - নোবেলজয়ী [১৯৫৭] চীনা-মার্কিন পদার্থবিদ সুং দাও লি।

১৯৩০ - কেন ব্যারিংটন, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।

১৯৩১ - রবি ঘোষ, বিখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

১৫০৪ - স্পেনের ক্যাস্টিলের রানী প্রথম ইসাবেলা।

১৫২৪ - বিশ্বখ্যাত নাবিক ভাস্কোদাগামা।

১৭৪১ - সুইডেনের রানি উলরিকা ইলিওনেরা।

১৮৫৮ - ইরানের কাজার রাজার তৎকালীন প্রধানমন্ত্রী মীর্যা বুজুর্গ ফারাহানী নামে খ্যাত মীয্যা ঈসা।

১৮৮৪ - বাংলা নাটকের প্রথম যুগের নাট্যকার হরচন্দ্র ঘোষ।

১৯৩৪ - বীরেন্দ্রনাথ শাসমল, ভারতের বাঙালি জাতীয়তাবাদী আইনজীবী ও রাজনৈতিক নেতা।

১৯৬৩ - লি হার্ভে অসওয়াল্ড, মার্কিন প্রেসিডেন্ট জন এফ. কেনেডি’র আততায়ী।

১৯৮২ - বারাক ওবামা সিনিয়র। কেনিয়ার অর্থনীতিবিদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বাবা।

২০১৭- সাধক সংগীতশিল্পী ও নন্দিত বংশীবাদক বারী সিদ্দিকী। 


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ