জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র সহায়তা

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

কপ৩১ সম্মেলনস্থলের আশপাশে ঝুলছে ব্যানার। তাতে লেখা– ‘তহবিল বাড়াও’। তুরস্কের আনতালিয়ায় এবারের বিশ্ব জলবায়ু সম্মেলনের অন্যতম প্রধান দাবি,

2026-11-20T08:38:48+06:00
2026-11-20T10:21:39+06:00
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোজন তহবিলে মাত্র ৫ কোটি ডলারের প্রতিশ্রুতি
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র সহায়তা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৮:৩৮ এএম  আপডেট: ২০.১১.২০২৬ ১০:২১ এএম  (ভিজিট : ২১)
জাহিদুর রহমান, আনতালিয়া (তুরস্ক) থেকে:

জাহিদুর রহমান, আনতালিয়া (তুরস্ক) থেকে:

কপ৩১ সম্মেলনস্থলের আশপাশে ঝুলছে ব্যানার। তাতে লেখা– ‘তহবিল বাড়াও’। তুরস্কের আনতালিয়ায় এবারের বিশ্ব জলবায়ু সম্মেলনের অন্যতম প্রধান দাবি, জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে পৃথিবীকে উত্তপ্ত করার জন্য ঐতিহাসিকভাবে দায়ী ধনী দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় অর্থ দিতে হবে। 

যেসব দেশ সবচেয়ে কম কার্বন নিঃসরণ করেছে, অথচ জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের পাশে দাঁড়ানোর দাবি জোরালো হচ্ছে সম্মেলনে। তবে জলবায়ু রাজনীতি বেশ জটিল। এতে দেশীয় ও আঞ্চলিক স্বার্থের পাশাপাশি জড়িয়ে আছে ব্যবসায়িক ও ঐতিহাসিক হিসাব-নিকাশ। জীবাশ্ম জ্বালানির ব্যবসা, অর্থনৈতিক প্রতিযোগিতা এবং দায় এড়ানোর নানা কৌশল জলবায়ু আলোচনাকে বারবার আটকে দিচ্ছে। পরিবেশ রক্ষায় জরুরি সিদ্ধান্ত নেওয়ার তাগিদ থাকলেও তা কার্যকর করার রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি স্পষ্ট। বিশেষজ্ঞদের উদ্বেগ, বর্তমান কপ প্রক্রিয়া দ্রুত পরিবর্তন আনতে পারছে না; দেশগুলোকে প্রতিশ্রুতি অনুযায়ী পদক্ষেপ নিতে বাধ্য করার ক্ষমতাও সীমিত।

তাহলে কি জলবায়ু সম্মেলন ধীরে ধীরে দুর্বল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর দাবি জানানোর মঞ্চ হয়েই থাকবে? বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে প্রভাবশালী দেশগুলো যদি প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে না চায়, তবে এই সম্মেলনের কার্যকারিতা কতটুকু? তুরস্কের আনতালিয়ার আলোচনা ও করিডরে এখন ঘুরেফিরে আসছে এমন প্রশ্ন। প্রতিবারের মতো এবারও আশা, অবিশ্বাস, প্রশ্ন ও তর্কের মধ্য দিয়ে এগোচ্ছে সম্মেলন।

বাংলাদেশের জন্য এই বিতর্ক শুধু কূটনৈতিক বা রাজনৈতিক বিষয় নয়। ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন, লবণাক্ততা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ানোর মতো অভিঘাত দেশের লাখ লাখ মানুষের জীবন-জীবিকাকে ঝুঁকিতে ফেলছে। উপকূলের কৃষক, জেলে ও শ্রমজীবী মানুষের কাছে জলবায়ু পরিবর্তন কোনো ভবিষ্যৎ আশঙ্কা নয়; এটি প্রতিদিনের বাস্তবতা। অথচ এই সংকট মোকাবিলায় যে পরিমাণ অর্থ প্রয়োজন, আন্তর্জাতিক অঙ্গনে এর প্রতিশ্রুতি ও বাস্তব সহায়তার মধ্যে বড় ব্যবধান রয়ে গেছে।

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোর অভিযোজন কার্যক্রমে প্রয়োজনের চেয়ে সামান্য অর্থ দিচ্ছে ধনী দেশগুলো। জাতিসংঘ জলবায়ু সম্মেলনে (কপ৩১) অভিযোজন তহবিলে নতুন করে মাত্র পাঁচ কোটি মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি এসেছে। গত বছর ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত কপ৩০ সম্মেলনে এই তহবিলে ১৩ কোটি ৫০ লাখ ডলার দেওয়ার প্রতিশ্রুতি এসেছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রতিশ্রুত অর্থের পরিমাণ অর্ধেকেরও বেশি কমেছে।

গতকাল বৃহস্পতিবার কপ৩১-এর দশম দিনের আলোচনায় জলবায়ু অর্থায়নের এই সংকটের পাশাপাশি জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসা, বিদ্যুতায়ন, খাদ্য ও কৃষি খাতের দূষণ এবং কার্বন ক্রেডিটের বিশ্বাসযোগ্যতা নিয়ে বিতর্ক সামনে আসে। সম্মেলনের শেষ পর্যায়ের আলোচনা এগোলেও ধনী ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অর্থায়ন, অভিযোজন এবং ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে মতপার্থক্য রয়ে গেছে।

জাতীয় কাঠামো চায় বাংলাদেশ


জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় জাতীয় কাঠামো গঠন, উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার এবং বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের অগ্রগতি মূল্যায়নে ন্যায়সংগত প্রক্রিয়া নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেছে বাংলাদেশ।

জলবায়ু সম্মেলনে দুটি আন্তর্জাতিক অনুষ্ঠানে বাংলাদেশের এ অবস্থান তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জলবায়ু পরিবর্তন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি বাংলাদেশের লাখো মানুষের জীবনের কঠিন বাস্তবতা। এর প্রভাব ঘরবাড়ি, সম্পদ ও জীবিকার পাশাপাশি সামাজিক বন্ধন ও মানসিক সুস্থতার ওপরও পড়ছে। 


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ