হিলিতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি: সাখাওয়াত হোসেন

হিলি (দিনাজপুর) প্রতিনিধি:

সারাদেশ

আওয়ামীলীগের দোসরদের প্রশাসন গ্রেফতার ও হিলির বিভিন্ন উন্নয়নমূল কর্মকাণ্ড থেকে মুখ ফেরাতে বিএনপি'র কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের যে

2026-11-14T19:18:46+06:00
2026-11-14T19:18:46+06:00
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

হিলিতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি: সাখাওয়াত হোসেন
হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৭:১৮ পিএম   (ভিজিট : ০)

আওয়ামীলীগের দোসরদের প্রশাসন গ্রেফতার ও হিলির বিভিন্ন উন্নয়নমূল কর্মকাণ্ড থেকে মুখ ফেরাতে বিএনপি'র কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের  যে ঘটনা প্রচার করা হচ্ছে সেরকম কোন ঘটনা ঘটেনি, বরং আওয়ামী লীগের দোসরা সারা বাংলাদেশে অস্থিরতা  তৈরি করার জন্য বিভিন্ন সোশ্যালে বিভিন্নভাবে লেখালেখি করছেন, এতে হাকিমপুর উপজেলার বিএনপির পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানানো হয়েছে।

আজ শনিবার বেলা ১২ টায় বাংলাহিলি বাজারস্থ বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী সাংবাদিকদের এ কথা বলেন। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সিনিয়র সহসভাপতি শাহিনুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল, পৌর বিএনপির সভাপতি মিঠু খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, সাবেক ভাইস চেয়ারম্যান পারুল নাহারসহ অনেকে।

এসময় সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, আওয়ামীলীগের দোসরদের প্রশাসন গ্রেফতার ও হিলির বিভিন্ন উন্নয়নমূল কর্মকাণ্ড, যেমন রাস্তাঘাট, রেলস্টেশনে ট্রেন থামানোসহ আন্তঃনগর ট্রেনের ট্রোপিজ এসব উন্নয়নমূল কর্মকাণ্ড থেকে মুখ ফেরাতে বিএনপি'র কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের  যে ঘটনা প্রচার করা হচ্ছে সেরকম কোন ঘটনা ঘটেনি, বরং আওয়ামী লীগের দোসরা সারা বাংলাদেশে অস্থিরতা  তৈরি করার জন্য বিভিন্ন সোশ্যালে বিভিন্নভাবে লেখালেখি করছেন, এতে হাকিমপুর উপজেলার বিএনপির পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানানো হয়েছে। সেই সাথে সাংবাদিকদের সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে। 

বিঃদ্রঃ সকাল থেকে সোস্যাল মিডিয়ায় হাকিমপুর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এমন লেখালেখির বা গুঞ্জনের প্রেক্ষিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির নেতাকর্মীরা।

ডেল্টা টাইমস/সিআর/এমই









  এই ক্যাটেগরির আরো সংবাদ