ঢাকায় পৌঁছেছেন হামজা, ফ্লাইট বিলম্বে পিছিয়ে গেল ফারহানের আগমন

ডেল্টা টাইমস ডেস্ক:

খেলাধুলা

চলমান সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে যোগ দিতে আজ সকালে ঢাকায় পৌঁছেছেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের

2026-11-09T10:07:29+06:00
2026-11-09T10:07:29+06:00
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

ঢাকায় পৌঁছেছেন হামজা, ফ্লাইট বিলম্বে পিছিয়ে গেল ফারহানের আগমন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:০৭ এএম   (ভিজিট : ০)

চলমান সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে যোগ দিতে আজ সকালে ঢাকায় পৌঁছেছেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার হামজা চৌধুরী।

ক্লাবের ব্যস্ত সূচির কারণে ভুটানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে খেলতে পারেননি হামজা। তবে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে লাল-সবুজের জার্সিতে মাঠে নামার কথা রয়েছে তার।

হামজার ঢাকায় পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। বাংলাদেশের অন্য ফুটবলারদের কাছেও অনুপ্রেরণার নাম হামজা। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তার আগমনের অপেক্ষায় ছিলেন সতীর্থরা। যদিও রোববার রাতে শ্রীলঙ্কা ও ভুটানের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ায় এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

হামজাকে নিয়ে দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন, ‘আমরা এখন হোটেলের পথে আছি। আজই সে অনুশীলন করবে, নাকি বিশ্রাম নেবে, তা এখনো নিশ্চিত নয়।’

এদিকে আজই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফরহান আলী ওয়াহিদের। তবে ফ্লাইট বিলম্বের কারণে তার আগমন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ম্যানেজার বাবু জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে সন্ধ্যায় ঢাকায় পৌঁছাতে পারেন ফরহান।

এদিকে আজ বিকেলে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের এবিজি মাঠে অনুশীলন করার কথা রয়েছে বাংলাদেশ দলের। তবে অনুশীলন সেশনে গণমাধ্যমকর্মীদের প্রবেশাধিকার সীমিত রাখা হয়েছে। কেবল ছবি ও ভিডিও ধারণের সুযোগ পাবেন তারা।

ভুটানের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার পর টানা দ্বিতীয় দিনের মতো সংবাদমাধ্যম থেকে দূরে রাখা হয়েছে লাল-সবুজের ফুটবলারদের।

এর আগে টুর্নামেন্ট শুরুর আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আগ পর্যন্ত টানা ছয় দিন ক্রীড়া সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সুযোগ দেয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সাংবাদিকদের জন্য কোনো মিডিয়া সেশনের আয়োজন না করায় প্রিয় জাতীয় ফুটবল দলের সর্বশেষ খবর থেকেও বঞ্চিত হয়েছেন সমর্থকরা।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ