সাদমানকে নিতে হলো স্ট্রেচারে, ১০ জন নিয়েই খেলতে হবে বাংলাদেশকে?

ডেল্টা টাইমস ডেস্ক:

খেলাধুলা

সিলেট টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা মোটেও ভালো হলো না বাংলাদেশের। দিনের অষ্টম ওভারেই বাজেভাবে চোট পেয়ে মাঠ ছেড়েছেন

2026-11-06T11:06:08+06:00
2026-11-06T11:06:08+06:00
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

সাদমানকে নিতে হলো স্ট্রেচারে, ১০ জন নিয়েই খেলতে হবে বাংলাদেশকে?
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১১:০৬ এএম   (ভিজিট : ৫)
স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় সাদমানকে/ ছবি: বিসিবি

স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় সাদমানকে/ ছবি: বিসিবি

সিলেট টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা মোটেও ভালো হলো না বাংলাদেশের। দিনের অষ্টম ওভারেই বাজেভাবে চোট পেয়ে মাঠ ছেড়েছেন সাদমান ইসলাম। তাকে রীতিমত স্ট্রেচারে করেই মাঠ থেকে নিয়ে যাওয়া হয়। 

ঘটনা ৭৮তম ওভারের। মেহেদী হাসান মিরাজের করা ওভারের প্রথম বলে আমি জাঙ্গু ফ্লিক করেন। বলটি ফাইন লেগের দিকে গেলে, সেটা আটকানো জন্য ছোটেন সাদমান ইসলাম। সীমানার দিকে গড়ানো বল থামাতে গিয়ে পড়ে যান তিনি। 

সাদমানের বাঁ পায়ের গোড়ালি মাঠের ঘাসে আটকে যায় এবং মচকে যায়। সঙ্গে সঙ্গেই ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন এই ওপেনার। পরে ফিজিও মাঠে এসে তার শুশ্রূষা করেন। জুতা খুলে ফেলার পরও ব্যথায় মুখ ঢেকে রাখছিলেন সাদমান।

এরপর স্ট্রেচার নিয়ে আসা হয়। কারণ সাদমান পায়ে ভরই দিতে পারছিলেন না। ফলে স্ট্রেচারে শুইয়ে মাঠ থেকে নিয়ে যাওয়া হয়। এই চোটে ম্যাচ থেকেই ছিটকে যেতে পারেন সাদমান। শেষ পর্যন্ত তিনি ছিটকে গেলে ১০ জন নিয়েই খেলতে হবে বাংলাদেশকে। কারণ মাথায় চোট পেলেই শুধুমাত্র কনকাশন বদলি নেওয়া যায়। 


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ