পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জয়পুরহাট প্রতিনিধি:

সারাদেশ

‘সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

2026-11-08T13:31:41+06:00
2026-11-08T13:31:41+06:00
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
জয়পুরহাট প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১:৩১ পিএম   (ভিজিট : ০)

‘সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা সুফিয়া নার্গিস।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাসান আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা সমবায় সহকারী পরিদর্শক মর্তুজা পারভীন, সহকারী সমবায় পরিদর্শক মনোয়ার হোসেন, পাঁচবিবির সাবেক উপজেলা চেয়ারম্যান প্রভাষক মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরীসহ বিভিন্ন সমবায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন, আত্মনির্ভরশীলতা সৃষ্টি এবং দেশের সামগ্রিক অগ্রগতিতে সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন।


ডেল্টা টাইমস/মোঃ মাসুম রেজা/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ