পাঁচবিবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

সারাদেশ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের

2026-11-07T11:57:36+06:00
2026-11-07T12:07:32+06:00
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

পাঁচবিবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১১:৫৭ এএম  আপডেট: ০৭.১১.২০২৬ ১২:০৭ পিএম  (ভিজিট : ১২)

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ জহির রায়হান, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. মিনহাজুল ইসলাম।

বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনাকে স্মরণ করিয়ে দেয়। দেশের সংকটময় মুহূর্তে জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা জাতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান।



ডেল্টা টাইমস/মো. মাসুম রেজা/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ