জমির সীমানা নির্ধারণ ও নামজারিতে ৮০ লাখ টাকা ঘুস দাবি, সার্ভেয়ার আটক

ডেল্টা টাইমস ডেস্ক:

অপরাধ

জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে ৮০ লাখ টাকা ঘুস দাবির অভিযোগে দুদক অভিযানে লালবাগ রাজস্ব

2026-11-03T12:23:49+06:00
2026-11-03T12:23:49+06:00
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

জমির সীমানা নির্ধারণ ও নামজারিতে ৮০ লাখ টাকা ঘুস দাবি, সার্ভেয়ার আটক
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১২:২৩ পিএম   (ভিজিট : ৯)
ঘুসের এক লাখ টাকা গ্রহণের সময় সার্ভেয়ারকে আটক করা হয়

ঘুসের এক লাখ টাকা গ্রহণের সময় সার্ভেয়ারকে আটক করা হয়

জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে ৮০ লাখ টাকা ঘুস দাবির অভিযোগে দুদক অভিযানে লালবাগ রাজস্ব সার্কেল, ঢাকার এক সার্ভেয়ারকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) ঘুসের এক লাখ টাকা গ্রহণের সময় তাকে আটক করা হয়। দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

আটক সার্ভেয়ারের নাম মোহাম্মদ আসাদুল ইসলাম। তার বিরুদ্ধে মামলা দায়ের এবং আদালতে সোপর্দ করার আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে দুদক।

দুদক সূত্রে জানা গেছে, মো. মনিরুল ইসলাম নামের এক ব্যক্তি ঢাকা জেলার লালবাগ থানাধীন চর-কামরাঙ্গী মৌজার বিভিন্ন দাগে অবস্থিত মোট ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করেন। ওই জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির সীমানা পৃথকীকরণ এবং স্কেচম্যাপ প্রস্তুতের জন্য গত ২৭ এপ্রিল ঢাকা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন তিনি।

পরে প্রায় ছয় মাস ধরে লালবাগ রাজস্ব সার্কেলে একাধিকবার যোগাযোগ করেও জমির সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন করতে পারেননি মনিরুল ইসলাম। একপর্যায়ে তাকে ওই কার্যালয়ের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।

দুদক জানায়, অভিযোগ অনুযায়ী জমির সীমানা নির্ধারণ ও নামজারি সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে সার্ভেয়ার আসাদুল ইসলাম ৮০ লাখ টাকা ঘুস দাবি করেন। পরে অভিযোগকারী বিষয়টি দুদককে অবহিত করেন এবং ঘুষ দাবির সঙ্গে জড়িত ব্যক্তিকে হাতেনাতে আটক করার জন্য অভিযান পরিচালনার অনুরোধ জানান।

অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে দুদকের ঢাকা-১ জেলা কার্যালয়ের একটি বিশেষ দল মঙ্গলবার পরিকল্পিত ফাঁদ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।

দুদক জানায়, আটক সার্ভেয়ারের বিরুদ্ধে কমিশনের ঢাকা-১ জেলা কার্যালয়ে মামলা দায়ের এবং তাকে আদালতে সোপর্দ করার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ