গার্মেন্টস কর্মীদের আন্দোলনে মিরপুরে একাধিক সড়কে যান চলাচল ব্যাহত

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজধানী

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের কারণে রাজধানীর মিরপুরের কয়েকটি এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। শনিবার (৩১ অক্টোবর) মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২

2026-10-31T13:03:02+06:00
2026-10-31T13:03:02+06:00
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

গার্মেন্টস কর্মীদের আন্দোলনে মিরপুরে একাধিক সড়কে যান চলাচল ব্যাহত
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১:০৩ পিএম   (ভিজিট : ০)

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের কারণে রাজধানীর মিরপুরের কয়েকটি এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।  শনিবার (৩১ অক্টোবর) মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২ ও প্রশিকা মোড় এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ট্রাফিক মিরপুর বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমিকদের আন্দোলনের কারণে এসব এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা কাজ করছেন।

এ অবস্থায় এসব এলাকা দিয়ে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার এবং চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে মিরপুর ট্রাফিক বিভাগ।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ