ইংল্যান্ডকে টপকে গেল আফগানিস্তান, দুই রেটিং পয়েন্ট হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

খেলাধুলা

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছে আফগানিস্তান। শারজাহতে ফাইনালে আগে ব্যাট করতে নেমে আফগান বোলারদের তোপে

2026-10-24T18:58:16+06:00
2026-10-24T18:58:16+06:00
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

ইংল্যান্ডকে টপকে গেল আফগানিস্তান, দুই রেটিং পয়েন্ট হারালো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৬:৫৮ পিএম   (ভিজিট : ২৬)
আফগানিস্তানের উন্নতি, রেটিং হারলো বাংলাদেশ

আফগানিস্তানের উন্নতি, রেটিং হারলো বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছে আফগানিস্তান। শারজাহতে ফাইনালে আগে ব্যাট করতে নেমে আফগান বোলারদের তোপে মাত্র ১৬৯ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। এরপর ইব্রাহিম জাদরানের অপরাজিত ৭০ রানের ইনিংসে ভর করে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা।

এই জয়ের পুরস্কার পেয়েছে আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও। ইংল্যান্ডকে পেছনে ফেলে এক ধাপ এগিয়েছে আফগানিস্তান।

আইসিসির সর্বশেষ পুরুষদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দুই রেটিং পয়েন্ট বেড়ে (৯৪) অষ্টম স্থান থেকে সপ্তম স্থানে উঠে এসেছে আফগানিস্তান। 

অন্যদিকে, রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে দুই পয়েন্ট হারিয়েছে ইংল্যান্ড (৯৩)। 

ষষ্ঠ স্থান থেকে অষ্টম স্থানে নেমে গেছে দলটি।ইংল্যান্ডের এই পতনে এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে শ্রীলঙ্কা (৯৫)। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেও র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়নি জিম্বাবুয়ের। তবে তাদের রেটিং পয়েন্ট (৬৩) বেড়েছে দুই। ১১তম স্থানেই রয়েছে দলটি।

অন্যদিকে, পুরো ত্রিদেশীয় সিরিজে একটিও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। এর ফলে দুই রেটিং পয়েন্ট হারিয়েছে টাইগাররা। 


তবে নবম স্থান ধরে রেখেছে বাংলাদেশ, রেটিং পয়েন্ট এখন ৮১।১১৪ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে যথারীতি ভারত। 


নিউজিল্যান্ড (১০৯) দ্বিতীয়, দক্ষিণ আফ্রিকা (১০৪) তৃতীয়, পাকিস্তান (১০৩) চতুর্থ এবং অস্ট্রেলিয়া (১০২) পঞ্চম অবস্থানে।









  এই ক্যাটেগরির আরো সংবাদ