হামজা-শামিতসহ সাফের প্রাথমিক দলে ডাক পেলেন ২৮ জন

ডেল্টা টাইমস ডেস্ক:

খেলাধুলা

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত করেছে কোচ টমাস ডুলি। এই দলে রয়েছেন

2026-10-24T14:47:47+06:00
2026-10-24T14:47:47+06:00
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

হামজা-শামিতসহ সাফের প্রাথমিক দলে ডাক পেলেন ২৮ জন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ২:৪৭ পিএম   (ভিজিট : ৯)

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত করেছে কোচ টমাস ডুলি। এই দলে রয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী, প্রবাসী ফুটবলার শামিত সোম, জামাল ভূঁইয়া ও ফারহান আলী ওয়াহিদসহ জাতীয় দলের অভিজ্ঞ ও তরুণ ফুটবলাররা। প্রাথমিক এই তালিকায় রয়েছে নতুন মুখ ও প্রবাসী ফুটবলারদের সমন্বয়।

ঘোষিত দলে গোলরক্ষক মিতুল মারমা, সুজন হোসাইন ও মেহেদী হাসান শ্রাবণ। এ ছাড়া রয়েছেন তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, রহমত মিয়া, জিদান আলেকজান্ডার ইউসুফ, ঈসা ফয়সাল, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ, সোহেল রানা, হৃদয়, সৈয়দ কোয়াজেম কিরমানে শাহ, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামেদুল ইসলাম ও মোহাম্মদ ইব্রাহিম।

প্রবাসী ফুটবলারদের মধ্যে হামজা ও শামিতের সঙ্গে দলে জায়গা পেয়েছেন ফারহান আলী ওয়াহিদ, রোনান বেঞ্জামিন সুলিভান ও মোহাম্মদ মাহে খান। এ ছাড়া রয়েছেন সুকি ইতোফুসা, মিনহাজুল করিম শাদিন এবং জামাল ভূঁইয়া।

প্রাথমিক দলের বাইরে আরও দুজনকে অনুশীলনের জন্য ক্যাম্পে যোগ দেওয়ার সুযোগ রাখা হয়েছে। তারা হলেন মো. ইসহাক আকান্দো ও মো. আসিফ। তবে তাদের নাম মূল ২৮ সদস্যের তালিকায় অন্তর্ভুক্ত নয়।

সাফের জন্য বাংলাদেশের প্রাথমিক দলের ২৮ জন

মিতুল মারমা, মো. সুজন হোসাইন, মো. মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, মো. সাদ উদ্দিন, মো. রহমত মিয়া, জিদান আলেকজান্ডার ইউসুফ, মো. ঈসা ফয়সাল, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ, মো. সোহেল রানা, সোহেল রান-২, মো. হৃদয়, হামজা দেওয়ান চৌধুরী, শামিত সোম, সৈয়দ কোয়াজেম কিরমানে শাহ, জামাল ভূঁইয়া, ফারহান আলী ওয়াহিদ, শেখ মোরসালিন, রাকিব হোসেন, মো. ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামেদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সুকি ইতোফুসা, মো. মিনহাজুল করিম শাদিন, রোনান বেঞ্জামিন সুলিভান, মোহাম্মদ মাহে খান।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ