দর্শকদের জন্য মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের নির্ধারিত গ্যালারিতে বসে বিনামূল্যে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ উপভোগ করার বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে।
শুক্রবার (২৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্রিকেটপ্রেমীদের জন্য শের-ই-বাংলা স্টেডিয়ামের উত্তর ও দক্ষিণ গ্যালারিতে সিরিজের প্রথম টেস্টের পাঁচদিনই বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকবে।
তবে এই বিশেষ ব্যবস্থা গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল স্ট্যান্ড, শহীদ মুশতাক স্ট্যান্ড ও অন্যান্য ভিআইপি বা হসপিটালিটি বক্সের জন্য প্রযোজ্য নয়।
আগামী বুধবার (২৮ অক্টোবর) শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট। সিরিজ সামনে রেখে আজ নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাভুক্ত।