চুরি-ডাকাতি-খুন গত বছরের তুলনায় কমেছে: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ডেল্টা টাইমস ডেস্ক:

অপরাধ

দেশে গত বছরের তুলনায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৫ ও ২০২৬ সালের

2026-10-19T15:17:57+06:00
2026-10-19T15:17:57+06:00
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

চুরি-ডাকাতি-খুন গত বছরের তুলনায় কমেছে: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৩:১৭ পিএম   (ভিজিট : ১২)

দেশে গত বছরের তুলনায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৫ ও ২০২৬ সালের অপরাধবিষয়ক তুলনামূলক পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডাকাতি, দস্যুতা, খুন, দাঙ্গা, নারী ও শিশু নির্যাতন এবং অপহরণের মতো অপরাধের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম নয় মাসে দেশে ডাকাতির ঘটনা ছিল ৫৩৮টি। চলতি বছরের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ৩৮৭টিতে।

একইভাবে দস্যুতার ঘটনা ১ হাজার ৪৮৩টি থেকে কমে ১ হাজার ৩৭৪টিতে নেমেছে। এ সময়ে খুনের ঘটনা ২ হাজার ৯১৩টি থেকে কমে ২ হাজার ৬৫৯টিতে দাঁড়িয়েছে।


অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় খুনের ঘটনা কমেছে ২৫৪টি। দাঙ্গার ঘটনা ৬২টি থেকে কমে হয়েছে ১৭টি।

নারী নির্যাতনের ঘটনা ৯ হাজার ২৬২টি থেকে কমে ৮ হাজার ৯৭৮টিতে দাঁড়িয়েছে।

অন্যদিকে শিশু নির্যাতনের ঘটনা ৩ হাজার ৫৯১টি থেকে কমে হয়েছে ৩ হাজার ১৫১টি। এ ছাড়া অপহরণের ঘটনা ৮১২টি থেকে কমে ৭৬৯টিতে নেমেছে।


চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের পরিসংখ্যানেও অধিকাংশ অপরাধের সংখ্যা কমার চিত্র পাওয়া গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের একই সময়ে ডাকাতির ঘটনা ছিল ১৭১টি, যা চলতি বছরের একই সময়ে কমে ১২৩টিতে দাঁড়িয়েছে। দস্যুতার ঘটনা ৫১১টি থেকে কমে হয়েছে ৪৬৭টি।


এ সময়ে খুনের ঘটনা ৯৮০টি থেকে কমে ৮৮১টিতে নেমেছে। চুরির ঘটনা ২ হাজার ৬৯৩টি থেকে কমে হয়েছে ২ হাজার ৫৭৬টি। দাঙ্গার ঘটনা ৯টি থেকে কমে দাঁড়িয়েছে ৫টিতে।

এ ছাড়া জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে শিশু নির্যাতনের ঘটনা ১ হাজার ৪৩২টি থেকে কমে ১ হাজার ২৩৮টিতে নেমেছে। একই সময়ে অপহরণের ঘটনা ২৯৫টি থেকে কমে হয়েছে ২৪২টি।
অপরাধ দমনে তৎপরতা বৃদ্ধির দাবি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি এবং অপরাধ দমনে নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে অপরাধের পরিসংখ্যানে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।








  এই ক্যাটেগরির আরো সংবাদ