যুব উন্নয়ন পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৫
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৭:০৮ পিএম (ভিজিট : ৮)

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে এসআরবি। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তাদের গ্রেপ্তার করা হয়।
গত ১১ অক্টোবর পূর্বনির্ধারিত এই পরীক্ষা শুরুর আড়াই ঘণ্টা আগে প্রশ্ন ফাঁস খবর পাওয়া যায়। এরপর সেই পরীক্ষা স্থগিত করে ১৬ অক্টোবর নতুন পরীক্ষার তারিখ ঘোষণা করে যুব উন্নয়ন অধিদপ্তর। সেই সঙ্গে প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়।
২৪২টি পদের বিপরীতে যুব উন্নয়ন অধিদপ্তরের এই নিয়োগ পরীক্ষায় আবেদন করেছিলেন প্রায় ৩ লাখ চাকরিপ্রার্থী।