দুর্গাপূজা উপলক্ষে উত্তরা দিয়াবাড়িতে বস্ত্র, মিষ্টি ও নগদ অর্থ বিতরণ

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজধানী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শাড়ি, লুঙ্গি, মিষ্টি ও নগদ অর্থ বিতরণ করেছেন তুরাগ থানা বিএনপির যুগ্ম

2026-10-14T20:02:42+06:00
2026-10-14T20:02:42+06:00
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

দুর্গাপূজা উপলক্ষে উত্তরা দিয়াবাড়িতে বস্ত্র, মিষ্টি ও নগদ অর্থ বিতরণ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৮:০২ পিএম   (ভিজিট : ১৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শাড়ি, লুঙ্গি, মিষ্টি ও নগদ অর্থ বিতরণ করেছেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী চান মিয়া বেপারী।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি মন্দিরে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় হাজী চান মিয়া বেপারী বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, উৎসব সবার। বিএনপি সব ধর্মের মানুষের নিরাপত্তা ও অধিকারে বিশ্বাস করে। আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের পাশে আছি। দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে বিএনপি সরকার সব ধরনের সহযোগিতা করবে।’

তিনি আরও বলেন, ‘পূজা উপলক্ষে শাড়ি, লুঙ্গি ও অন্যান্য উপহার সামগ্রী সামান্য উপহার মাত্র। এর মাধ্যমে ভালোবাসা, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হবে।’

উপহারসামগ্রী পেয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ আনন্দ প্রকাশ করেন এবং চান মিয়া বেপারীর এই উদ্যোগকে স্বাগত জানান। স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে ভূমিকা রাখে।

অনুষ্ঠানে তুরাগ থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের নেতা আব্দুর রহমান ভুলো, ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আব্দুস সালাম, ডা. জহির, দিয়াবাড়ি ইউনিটের সভাপতি রাজিব আহমেদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








  এই ক্যাটেগরির আরো সংবাদ