এলপিজির নতুন দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি

ডেল্টা টাইমস ডেস্ক:

অর্থনীতি

এলজিপির দাম নির্ধারণে আগামী ২৯ অক্টোবর গণশুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণশুনানি শেষে নভেম্বর মাসের জন্য নতুন দাম নির্ধারণ

2026-10-14T16:59:44+06:00
2026-10-14T16:59:44+06:00
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

এলপিজির নতুন দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৪:৫৯ পিএম   (ভিজিট : ১০)

এলজিপির দাম নির্ধারণে আগামী ২৯ অক্টোবর গণশুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণশুনানি শেষে নভেম্বর মাসের জন্য নতুন দাম নির্ধারণ করা হবে।

এদিকে এলপিজি ব্যবসায়ীদের আগামীকাল বৃহস্পতিবার এবং পরদিন শুক্রবারের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। এময় তারা গণশুনানির তথ্যও জানান।

গত ১২ অক্টোবর এলপি গ্যাস ব্যবসায়ীরা ১৫ ও ১৬ অক্টোবর দেশজুড়ে সব এলপিজি দোকান বন্ধ রাখার ঘোষণা দেন।

 
এর আগে আজ বুধবার সকালে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক করেন সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিরা। বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান।











  এই ক্যাটেগরির আরো সংবাদ