সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজনীতি

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে এক

2026-10-14T10:31:17+06:00
2026-10-14T10:31:17+06:00
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১০:৩১ এএম   (ভিজিট : ১৭)
প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রয়াত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রয়াত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে এক শোকবার্তায় বিএনপি চেয়ারম্যান বলেন, ‘সালাহউদ্দিন আহমেদ বিএনপির আন্দোলন-সংগ্রামের একজন লড়াকু সৈনিক ও অকুতোভয় নেতা ছিলেন। দলের দুঃসময়ে তিনি সাহস, নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন।’

শোকবার্তায় তরেক রহমান বলেন, ‘সালাহউদ্দিন আহমেদ তার রাজনৈতিক জীবন ও দলীয় কর্মকাণ্ড বিএনপির নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। বিএনপির এই ত্যাগী নেতার মৃত্যুতে দল একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারাল, যা দলের জন্য অপূরণীয় ক্ষতি।’

তিনি বলেন, ‘শোক সন্তপ্ত পরিবারের সদস্যরা এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে আমি প্রার্থনা করেছি।’

এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সালাহউদ্দিন আহমেদ শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

প্রসঙ্গত, ১৯৯১ ও ২০০১ সালে ঢাকা-৪ থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সালাহউদ্দিন আহমেদ ছিলেন বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক। ফুসফুসের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন তিনি।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ