আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক: চিফ হুইপ

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজনীতি

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি মন্তব্য করেছেন যে, কার্যক্রম নিষিদ্ধ পতিত আওয়ামী লীগ সরকারের সব সন্ত্রাসীরা

2026-10-09T15:52:50+06:00
2026-10-09T15:52:50+06:00
শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক: চিফ হুইপ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৩:৫২ পিএম   (ভিজিট : ৯)
চিফ হুইপ নূরুল ইসলাম মনি

চিফ হুইপ নূরুল ইসলাম মনি

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি মন্তব্য করেছেন যে, কার্যক্রম নিষিদ্ধ পতিত আওয়ামী লীগ সরকারের সব সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন

চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, সরকার গঠনের ৫ মাসের মাথায় দুইটি লংমার্চ করেছে বিরোধী দল। আরও একটি করার কথা বলছে তারা।

তিনি বলেন, দেশ যতবার বিপদে পড়েছে ততবারই অর্থনীতি ও গণতন্ত্র ধ্বংসের দারপ্রান্তে গিয়ে দাঁড়িয়েছিলো। প্রতিবারই এ সঙ্কট থেকে দেশকে টেনে ওপরে তুলেছে বিএনপি। সারা দেশে সুশাসন প্রতিষ্ঠায়ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বর্তমান সরকার।








  এই ক্যাটেগরির আরো সংবাদ