অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও কাজী গুলশান আরা গ্রেপ্তার

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

সন্ত্রাসবিরোধী আইন এবং সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা—লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া (অব.)

2026-10-12T09:22:49+06:00
2026-10-12T09:58:16+06:00
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও কাজী গুলশান আরা গ্রেপ্তার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৯:২২ এএম  আপডেট: ১২.১০.২০২৬ ৯:৫৮ এএম  (ভিজিট : ১২)
অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা।

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা।

সন্ত্রাসবিরোধী আইন এবং সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা—লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া (অব.) এবং লেফটেন্যান্ট কাজী গুলশান আরা (অব.)-কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি সূত্রে জানা গেছে, রোববার (১১ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার ষড়যন্ত্রে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সাথে জড়িত থাকা, সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানো এবং সাইবার অপরাধের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তবে, তাকে ঠিক কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে; তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ