মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে অফিসগামীরা

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজধানী

রাজধানীর মোহাম্মদপুর-বসিলা সড়কে অটোরিকশা চালকদের অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা। অবরোধের কারণে এই সড়ক দিয়ে সব

2026-10-11T11:07:32+06:00
2026-10-11T11:07:32+06:00
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে অফিসগামীরা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১১:০৭ এএম   (ভিজিট : ১১)

রাজধানীর মোহাম্মদপুর-বসিলা সড়কে অটোরিকশা চালকদের অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা। অবরোধের কারণে এই সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়ে যান চলাচল স্থবির হয়ে পড়েছে।

রোববার (১১ অক্টোবর) সকাল ১০টায় মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অবস্থান নেন অটোরিকশা চালকেরা। এরপর থেকেই ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

ভুক্তভোগী রুকন উদ্দিন বলেন, আমি ধানমন্ডিতে যাব। প্রায় পৌনে এক ঘণ্টা ধরে মোটরসাইকেলে বসে আছি, কিন্তু সামনে এগোতে পারছি না।

বাসযাত্রী আমজাদ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে সরকারের নতুন করে ভাবা উচিত। চালকদের যখন মন চাইবে, তখনই তারা সড়ক বন্ধ করে দেবে—এমনটা হতে পারে না। ব্যস্ততম অফিস সময়ে মানুষকে চরম ভোগান্তিতে ফেলতেই এই অবরোধ করা হয়েছে।

তিন দিনের মধ্যে ঢাকা শহরে অটোরিকশা চলাচল বন্ধ করা হবে—সড়ক ও সেতুমন্ত্রীর এমন হুঁশিয়ারির প্রতিবাদেই তারা এই সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন বলে জানান অটোরিকশাচালকেরা।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ