জাতির চিন্তা-চেতনা বিকাশে সাহিত্য-সংস্কৃতির ভূমিকা অপরিসীম: সংস্কৃতি প্রতিমন্ত্রী

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

সাহিত্য ও সংস্কৃতি একটি জাতির চিন্তা, চেতনা ও মননশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী

2026-10-10T12:40:50+06:00
2026-10-10T12:40:50+06:00
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

জাতির চিন্তা-চেতনা বিকাশে সাহিত্য-সংস্কৃতির ভূমিকা অপরিসীম: সংস্কৃতি প্রতিমন্ত্রী
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১২:৪০ পিএম   (ভিজিট : ৯)

সাহিত্য ও সংস্কৃতি একটি জাতির চিন্তা, চেতনা ও মননশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

তিনি বলেন, লেখকরা তাদের লেখনীর মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ, মুক্তচিন্তা ও সৃজনশীলতার বিকাশ ঘটান। রাজবাড়ী রাইটার্স ক্লাবের মাধ্যমে জেলার লেখক, কবি ও সাহিত্যপ্রেমীরা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবেন।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় রাজবাড়ী পৌরসভার মিলিনিয়াম মার্কেট-২-এর তৃতীয় তলায় রাজবাড়ী রাইটার্স ক্লাবের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, নতুন প্রজন্মকে বই পড়া, সাহিত্যচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজবাড়ীর সাহিত্য ও সংস্কৃতির বিকাশে রাইটার্স ক্লাবের কার্যক্রম আরও বিস্তৃত করতে হবে।

তিনি বলেন, সাহিত্যচর্চার মধ্য দিয়ে মানুষের চিন্তাশক্তি ও মননশীলতার বিকাশ ঘটে। তাই লেখক, কবি ও সাহিত্যপ্রেমীদের সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করতে হবে। রাজবাড়ী রাইটার্স ক্লাব এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাজবাড়ী রাইটার্স ক্লাবের সভাপতি প্রফেসর সালাম তাসিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা, প্রকাশনা ও নিউ মিডিয়া বিভাগের পরিচালক সাইফুর রহমান (কবি খোকন মাহমুদ) এবং ক্লাবের উপদেষ্টা ও সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক এসকে আব্দুর রউফ হিটু।

এ সময় রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী আহসানুল করিম হিটু, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবুসহ জেলার বিভিন্ন পর্যায়ের লেখক, কবি ও সাহিত্যিকেরা উপস্থিত ছিলেন।

ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ