একদিনে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজনীতি

ভয়ানক হয়ে ওঠা ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ছয়জনের

2026-10-03T19:45:00+06:00
2026-10-03T19:45:00+06:00
শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

একদিনে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৭:৪৫ পিএম   (ভিজিট : ১১)

ভয়ানক হয়ে ওঠা ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ছয়জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৬০৮ জন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৬ জনে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ৮৪ হাজার ৩৬৯ জন।


শনিবার (৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি বলছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ছয়জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির দুজন, রাজশাহী বিভাগের দুজন এবং বরিশাল ও খুলনা বিভাগের একজন করে রোগী রয়েছেন। মৃতদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী।


প্রতিবেদন আরও বলছে, চলতি বছরে এখন পর্যন্ত ৭৮ হাজার ৪৮২ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন মোট ৫ হাজার ৬৩১ জন।








  এই ক্যাটেগরির আরো সংবাদ