জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজনীতি

জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় নির্বাচন করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর

2026-09-28T20:18:31+06:00
2026-09-28T20:18:31+06:00
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

অভিযোগ রাশেদ খাঁনের
জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৮ পিএম   (ভিজিট : ৯)

জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় নির্বাচন করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। আসন্ন স্থানীয় নির্বাচনে জামায়াত এনসিপিকে আর অর্থ দেবে না বলে ‘শোনা যাচ্ছে’ বলেও উল্লেখ করেন তিনি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এসব কথা লেখেন।

পোস্টে তিনি লেখেন, জামায়াতের কাছ থেকে নেওয়া ওই টাকা পরিশোধের জন্য এনসিপিকে এখন ‘গণভিক্ষা কর্মসূচি’ চালু করতে হচ্ছে। স্থানীয় নির্বাচনে জামায়াত এনসিপিকে আর অর্থ দেবে না বলেও ‘শোনা যাচ্ছে’ বলে উল্লেখ করেন তিনি।

রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, অতীতে বন্যার টাকা আত্মসাতের অভিযোগের কারণে দীর্ঘদিন গণভিক্ষা কার্যক্রম বন্ধ রাখলেও স্থানীয় নির্বাচনের তহবিল সংগ্রহে এনসিপি আবার ওয়েবসাইটের মাধ্যমে গণভিক্ষা কার্যক্রমে জোর দেবে।

তিনি বলেন, এনসিপি যদি এককভাবে স্থানীয় নির্বাচন করে, তাহলে তাদের গণভিক্ষা তহবিলে তিনি ১ লাখ টাকা অনুদান সংগ্রহ করে দেবেন।

পোস্টে এনসিপির নেতাদের নিয়েও বিভিন্ন মন্তব্য করেন রাশেদ খাঁন। তিনি লেখেন, বিএনপি নেত্রী রুমিন ফারহানা একসময় হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ বলে সম্বোধন করেছিলেন। এখন এনসিপির নেতারা ১৮ মাসে ‘লাগামহীন দুর্নীতি’ করে জমিদারের বাচ্চা বনে গেছেন কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

এনসিপির নেতাদের আলিশান কার্যালয় ও ফ্ল্যাট ভাড়া নেওয়া এবং ‘জমিদারি ভাবসাব’ নিয়ে চলাফেরার অর্থের উৎস নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ। তার ভাষ্য, একটি গণঅভ্যুত্থান এনসিপির ‘এক ডজন নেতার জীবন পরিবর্তন করে দিয়েছে’।

বিএনপির আন্দোলন ও এনসিপির রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খাঁন। তিনি লেখেন, বিএনপির নেতাকর্মীরা ১৭ বছর ধরে আন্দোলন করলেও সেই সময়ে হাসনাত আব্দুল্লাহদের কী ভূমিকা ছিল, তা নিয়ে প্রশ্ন রয়েছে। একই সঙ্গে নাহিদ ইসলামদের ওপর জনগণের আস্থা থাকলে তারা কেন ক্ষমতায় আসতে পারেননি, সে প্রশ্নও তোলেন তিনি।

জামায়াত ও এনসিপির প্রধান বিরোধী দল হওয়ার প্রতিযোগিতা নিয়েও মন্তব্য করেন রাশেদ। তার দাবি, বিএনপি এনসিপিকে জাতীয় পার্টির মতো বিরোধী দল বানাতে রাজি না হওয়ায় এনসিপি জামায়াতের জোটে গেছে। এতে জামায়াত উপকৃত হয়েছে এবং ‘গৃহপালিত বিরোধী দল’-এর তকমা থেকে গণতন্ত্র রেহাই পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁন আরও দাবি করেন, ক্ষমতার জন্য এনসিপি অল্প বয়সেই ‘ধান্ধাবাজ দলে’ পরিণত হয়েছে। এমনকি অন্তর্বর্তী সরকার আরও কয়েক বছর ক্ষমতায় থাকলে এনসিপির নেতারা দুর্নীতি ও অর্থ পাচারে আওয়ামী লীগকেও ছাড়িয়ে যেতেন বলেও মন্তব্য করেন তিনি।


ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ








  এই ক্যাটেগরির আরো সংবাদ