প্রতিবন্ধীদের মূল স্রোতে আনতে হবে: সমাজকল্যাণ সচিব

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

প্রতিবন্ধীদের সমাজের মূল স্রোতের অংশ হিসেবে দেখতে হবে এবং তাঁদের জন্য নেওয়া সরকারি কার্যক্রম উপজেলা পর্যায়ে ছড়িয়ে দিতে

2026-10-03T16:22:51+06:00
2026-10-03T16:42:48+06:00
শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

প্রতিবন্ধীদের মূল স্রোতে আনতে হবে: সমাজকল্যাণ সচিব
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৪:২২ পিএম  আপডেট: ০৩.১০.২০২৬ ৪:৪২ পিএম  (ভিজিট : ৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রতিবন্ধীদের সমাজের মূল স্রোতের অংশ হিসেবে দেখতে হবে এবং তাঁদের জন্য নেওয়া সরকারি কার্যক্রম উপজেলা পর্যায়ে ছড়িয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ে প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র, স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ অটিজমসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, প্রতিবন্ধীরাও সমাজের অংশ। তাঁদের ভিন্ন দৃষ্টিতে না দেখে সমাজের মূল স্রোতের অংশ হিসেবে দেখতে হবে। সরকার প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়িয়েছে। এসব কার্যক্রম উপজেলা পর্যায়ে ছড়িয়ে দিতে পারলে তাঁরা আরও উপকৃত হবেন।

পরিদর্শনকালে ড. মোহাম্মদ আবু ইউছুফ জেলা সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন শাখা, ভ্রাম্যমাণ ফিজিওথেরাপি কার্যক্রম এবং প্রান্তিক শিল্প প্রদর্শনী ও বিপণন কেন্দ্র ঘুরে দেখেন। তিনি এসব কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়, অতিরিক্ত পরিচালক রতন কুমার হালদার, উপপরিচালক খান মোতাহার হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হোসেনুর রহমানসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব খুলনার খালিশপুরে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত প্রতিবন্ধী শিশুদের ‘বিএন আশার আলো স্কুল’ পরিদর্শন করেন।








  এই ক্যাটেগরির আরো সংবাদ