গাইবান্ধায় নারী রোগীদের চিকিৎসায় যুক্ত হলেন ডা. শামীমা শিউলি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৬:৪০ পিএম (ভিজিট : ০)

সংগৃহীত ছবি
গাইবান্ধার প্রাইম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার শুরু করেছেন স্ত্রী রোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ও সার্জন সহকারী অধ্যাপক ডা. শামীমা বেগম শিউলি। বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে তাঁর নিয়মিত চেম্বার কার্যক্রম শুরু হয়েছে।
ডা. শামীমা বেগম শিউলি এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) ও এফসিপিএস (গাইনি ও অবস) ডিগ্রিধারী। তিনি গাইনি ও অবস বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। চেম্বারে তিনি নারীদের বিভিন্ন স্ত্রী রোগ, গর্ভকালীন জটিলতা, প্রসূতি-সংক্রান্ত সমস্যা ও অন্যান্য নারী স্বাস্থ্য বিষয়ে চিকিৎসা পরামর্শ দেবেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ডা. শামীমা বেগম শিউলির চেম্বার চালুর ফলে গাইবান্ধা ও আশপাশের এলাকার নারী রোগীরা নিজ জেলায় গাইনি ও প্রসূতিবিদ্যার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ পাবেন।
প্রাইম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মাহদী মাসুদ পলাশ বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বার চালুর মাধ্যমে জেলার রোগীদের নিজ এলাকায় চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। ভবিষ্যতে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সেবার পরিধি আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।