একদিনেই হাম উপসর্গে চারজনের মৃত্যু
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৭ পিএম আপডেট: ৩০.০৯.২০২৬ ৫:৫২ পিএম (ভিজিট : ১৩)

গত একদিনে (২৪ ঘণ্টায়) সারাদেশে হাম উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৯ জন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ২২১ জন। গত ১৫ মার্চ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোট হাম রোগীর সংখ্যা ১ লাখ ৯১ হাজার ৭৩১ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২৮ জন। গত ১৫ মার্চ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৫২০ জন।
গত ১৫ মার্চ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৮০০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৮৭৩ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ৭ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০১ জনের মৃত্যু হয়েছে।