রাসায়নিক দিয়ে পাকানো কলা বোঝার উপায়

ডেল্টা টাইমস ডেস্ক:

লাইফস্টাইল

শুধু কলার খোসার রং দেখে রাসায়নিক দিয়ে পাকানো হয়েছে কিনা, তা নিশ্চিতভাবে বলা যায় না। প্রাকৃতিক ভাবে পাকানো

2026-09-28T20:26:59+06:00
2026-09-28T20:26:59+06:00
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

রাসায়নিক দিয়ে পাকানো কলা বোঝার উপায়
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৬ পিএম   (ভিজিট : ০)

শুধু কলার খোসার রং দেখে রাসায়নিক দিয়ে পাকানো হয়েছে কিনা, তা নিশ্চিতভাবে বলা যায় না। প্রাকৃতিক ভাবে পাকানো কলার রং ও অসমান হতে পারে। সংরক্ষণ, পরিবহন এবং তাপমাত্রার তারতম্য তার অন্যতম কারণ।  তাই একটি নির্দিষ্ট রঙের ধরন দেখেই কলাকে ‘রাসায়নিক দিয়ে পাকানো’ বলে ধরে নেওয়া ঠিক নয়।

কলা সাধারণত সম্পূর্ণ পাকা অবস্থায় বাজারে আসে না।  কাঁচা কলা সংগ্রহ করে পরে নির্দিষ্ট পরিবেশে পাকানো হয়, যাতে পরিবহন ও সংরক্ষণ সহজ হয়।  এ পাকানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে অনুমোদিত উপায় ব্যবহার করা যেতে পারে।  এর মধ্যে রয়েছে ইথাইলিন গ্যাস। ফল নিজেই প্রাকৃতিকভাবে ইথাইলিন তৈরি করে এবং এই হরমোন ফল পাকতে সাহায্য করে।  বাইরে থেকে ইথাইলিন ব্যবহার করে সেই স্বাভাবিক পাকানোর প্রক্রিয়াটিকেই ত্বরান্বিত করা যায়। অনুমোদিত পদ্ধতিতে পাকানো হলে সেটি নিরাপদ।  কিন্তু যদি এমন কিছু ব্যবহার করা হয়, যা নিষিদ্ধ, তা হলে সতর্ক হতে হবে।

কৃত্রিমভাবে কলা পাকানোর প্রসঙ্গে সবচেয়ে বেশি যে নামটি শোনা যায়, সেটি হল ক্যালশিয়াম কার্বাইড। এটি দিয়ে কলা পাকানো নিষেধ করা হয়েছে- কারণ, তার থেকে নানা রকমের শারীরিক সমস্যা হতে পারে।  কিন্তু নিষিদ্ধ হওয়ার পর এর ব্যবহার কমে গিয়েছে।

কলা কেনার সময়ে কলার গন্ধ, খোসার চেহারা, গঠন ইত্যাদি দেখে নিয়ে তবেই ফল কিনতে হয়।

১. প্রাকৃতিকভাবে পাকানো কলা থেকে মিষ্টি গন্ধ পাওয়া যাবে।  অন্য ক্ষেত্রে গন্ধ কম থাকতে পারে।

২. রাসায়নিক দিয়ে পাকানো হলে আরও একটি জিনিস নজরে রাখতে হবে।  গোটা কলার রং হলুদ হলেও একটু বেশিই শক্ত লাগতে পারে বাইরে থেকে।

৩. বেশি উজ্জ্বল রং হলে সেই কলা না কেনাই উচিত।

৪. রাসায়নিকের গন্ধ পেলে সেই ফল কিনবেন না।

৫. বিশ্বস্ত বিক্রেতার থেকেই কলা কিনবেন।

৬. যদি বাড়ি গিয়ে দেখা যায়, কলাটি অতিরিক্ত পেকে গিয়েছে, তা হলে সেটি খাবেন না।

৭. খাওয়ার আগে ভাল করে জল দিয়ে ধুয়ে নিতে হবে।


ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ








  এই ক্যাটেগরির আরো সংবাদ