জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে ২৭

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অশ্লীল ও বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশ সৃষ্টির অভিযোগে ৫৪ ধারায়

2026-09-27T20:28:50+06:00
2026-09-27T20:28:50+06:00
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

আদালত
জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে ২৭
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৮ পিএম   (ভিজিট : ০)

বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অশ্লীল ও বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশ সৃষ্টির অভিযোগে ৫৪ ধারায় ২৭ জনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। আগামীকাল সোমবার জামিন শুনানিরও আদেশ দেন আদালত।

আসামিরা হলেন— মো. দিদারুল আলম ভূঁইয়া, ইমাম আহমেদ ইমন, মো. শাহজাহান সিরাজ, জয় সরকার, মো. রিয়াজ আহমেদ, মো. মিরাজ মাহিম, মো. রফিউল ইসলাম, মিলন কুমার মন্ডল, মো. কাউসার হোসেন, শ্রী অজন শিল, জালাল উদ্দিন মন্ডল, আব্দুল লতিফ, শামীম আহমেদ, আহম্মদ আলী হাবিব, মো. সুজন আলী, মো. তসিরুল ইসলাম, মো. সাইফুল্লাহ সাদেক, নবল আলী, সাজিবুল ইসলাম তুহিন, তাজুল ইসলাম, নিসার সুলতান হোসেন তালুকদার, আনোয়ার হোসেন, মো. আলমগীর হোসেন, মো. আল আমিন হাওলাদার, মো. ফয়সাল আলী, মো. রাশিদুল হক ও মীর মুক্তিসূর রহমান।

এদিন তাদেরকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এরপর সুষ্ঠ তদন্তের স্বার্থে তাদেরকে জেল হাজতে আটক রাখার আবেদন করেন পল্টন মডেল থানার উপপরিদর্শক মো. নাজমুল ইসলাম।

‘তারা গুরুতর অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারেন’

আবেদনে তিনি উল্লেখ করেন, গত শনিবার আসামিরা বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জাসদ) এর কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে জয় বাংলা স্লোগান দিয়ে অশ্লীল ও বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশ সৃষ্টি করেন। পরবর্তীতে তাদেরকে আটক করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনাস্থলে আসার বিষয়ে তারা সদোত্তর দিতে পারেনি৷ তারা গুরুতর কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারে মর্মে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এজন্য তাদেরকে আপাতত ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারা মোতাবেক গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

গতকাল শনিবার বিকাল ৩টার দিকে রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে ২৮৯ জনকে আটক করে পুলিশ। এদের মদ্যে ২৭ জনকে কারাগারে পাঠানো হয়, আর বাকীদের যাচাই-বাছাই শেষে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ








  এই ক্যাটেগরির আরো সংবাদ