জাসদ কার্যালয়ে নাশকতার তথ্যে অভিযান, আটক ২৭ জনের ফোন ফরেনসিক হবে

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

রাজধানীর জাসদ কার্যালয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক ব্যক্তিদের মধ্যে ২৭ জনকে এখনো জিজ্ঞাসাবাদ করা

2026-09-27T15:23:04+06:00
2026-09-27T15:23:04+06:00
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

স্বরাষ্ট্রমন্ত্রী •
জাসদ কার্যালয়ে নাশকতার তথ্যে অভিযান, আটক ২৭ জনের ফোন ফরেনসিক হবে
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৩ পিএম   (ভিজিট : ০)

রাজধানীর জাসদ কার্যালয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক ব্যক্তিদের মধ্যে ২৭ জনকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের টেলিফোনের ফরেনসিক পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

জাসদ কার্যালয়ে একটি রাজনৈতিক দলের সমাবেশ থেকে প্রায় ২৫০ থেকে ৩০০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।  তাদের পুলিশের অনুমোদন ছিল। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পত্রিকায় আসছে এই নিউজটা।  ডিএমপির অনুমোদন ছিল কি না, অনুমতি ছিল কি না আমি ঠিক এই মুহূর্তে জানি না।  তবে রাজনৈতিক অফিসে আলাপ-আলোচনা করতে অনুমতি লাগে না।  দলীয় কার্যালয়ে তারা আলোচনা করতেই পারে।’

তিনি বলেন, ‘তবে আমাদের কাছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট ছিল, সেই রাজনৈতিক দলের অফিসে... জাসদ ইনুর অফিস বোধহয়। জাসদ।এখানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু লোকজন, তারা জড়ো হয়েছে এবং নাশকতামূলক বিভিন্ন কর্মকাণ্ডের পরিকল্পনা করছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেই ভিত্তিতে সেখানে পুলিশ যায় এবং অনেককে আটক করে।  জিজ্ঞাসাবাদের পরে... আটক ছিল বোধহয় ১৫০-২০০ এর মতো। ২০০/২৫০... সবাইকে ছেড়ে দিয়েছে, ২৭ জন বাদে।  তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

তিনি আরও বলেন, তাদের টেলিফোনের ফরেনসিক করা হবে এবং অন্য বিষয়ে খোঁজখবর নিয়ে যদি তারা সে রকম নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে মামলা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কাউকে হয়রানি করার উদ্দেশ্যে এটা করা হয়নি।


ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ








  এই ক্যাটেগরির আরো সংবাদ