একদিনে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ছাড়াল ডেঙ্গুরোগী

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২

2026-09-27T18:20:28+06:00
2026-09-27T18:23:06+06:00
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

একদিনে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ছাড়াল ডেঙ্গুরোগী
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২০ পিএম  আপডেট: ২৭.০৯.২০২৬ ৬:২৩ পিএম  (ভিজিট : ১২)

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন।

রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন ৬ জনসহ চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২২০ জনের। মাসভিত্তিক হিসাবে দেখা যায়, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সেপ্টেম্বরে—গত ২৬ দিনে ১২৮ জন। এছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে রোগীর মৃত্যু হয়েছে।

বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন। এ নিয়ে চলতি বছর মোট হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ হাজার ৬৯৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ৭৫৫ জন, আর এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ হাজার ৬ জন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৬৬৪ জন। এছাড়া চট্টগ্রামে ৩৪৫ জন, খুলনায় ৩২৯ জন, বরিশালে ২২৭ জন, রাজশাহীতে ১৭৬ জন, ময়মনসিংহে ১৩২ জন এবং রংপুরে ৭৩ জন রোগী ভর্তি হয়েছেন।

ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ










  এই ক্যাটেগরির আরো সংবাদ