সাবেক পুলিশ কর্মকর্তা বিপ্লবের সম্পদ বিবরণী দাখিলে দুদকের নোটিশ

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে ১ কোটি ৩ লাখ ৬২ হাজার ৪৯৭

2026-09-27T17:15:15+06:00
2026-09-27T17:15:15+06:00
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সাবেক পুলিশ কর্মকর্তা বিপ্লবের সম্পদ বিবরণী দাখিলে দুদকের নোটিশ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৫ পিএম   (ভিজিট : ০)

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে ১ কোটি ৩ লাখ ৬২ হাজার ৪৯৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সম্পদ বিবরণী নোটিশ জারির অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুদক সচিব সাইদুর রহমান খান এ তথ্য জানান।

দুদক জানায়, অনুসন্ধানে বিপ্লব কুমার সরকারের নামে-বেনামে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ওই পরিমাণ সম্পদ অর্জনের বিষয়টি উঠে আসে। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী সম্পদ বিবরণী নোটিশ জারির সুপারিশ করেন অনুসন্ধানকারী কর্মকর্তা। পরে কমিশন ওই সুপারিশ অনুমোদন করে।

দুদকের অভিযোগ অনুযায়ী, বিপ্লব কুমার সরকার সরকারি চাকরিজীবী থাকা অবস্থায় ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অর্জিত আয়ের উৎস আড়াল করার উদ্দেশ্যে নিজের এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে হিসাব পরিচালনা করেছেন।

দুদকের অভিযোগে বলা হয়, বিপ্লব কুমার নিজ নামীয় ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ২১টি ব্যাংকের ৩২৫টি হিসাব, দুটি আর্থিক প্রতিষ্ঠানের তিনটি হিসাব এবং সাতটি ব্রোকারেজ হাউজের ১৩টি হিসাবসহ মোট ৩৪১টি হিসাবের সন্ধান পাওয়া গেছে। এসব হিসাবে মোট ৩০ কোটি ৭২ লাখ টাকা জমা এবং ৩০ কোটি ১৩ লাখ টাকা উত্তোলন করেছেন।

এছাড়া মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধ এবং নামে-বেনামে সম্পত্তি ক্রয়সহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে।

ক্ষমতার পট পরিবর্তনের পর এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ২০২৫ সালের ৯ ডিসেম্বর বিপ্লব কুমার সরকার, তার স্ত্রী হোসনেয়ারা বেগম, ভাই প্রণব কুমার সরকার ও ভাইয়ের স্ত্রী শাহানারা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। আর চলতি বছরের জানুয়ারিতে বিপ্লব কুমার সরকার ও তার স্ত্রী হোসনেয়ারা বেগমের নামে থাকা ব্যাংক ও বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত।

ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ








  এই ক্যাটেগরির আরো সংবাদ