সীতাকোট বৌদ্ধবিহারে মন্ত্রী-প্রতিমন্ত্রী, জাগছে পর্যটন সম্ভাবনার নতুন আশা

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সীতাকোট বৌদ্ধবিহার পরিদর্শন করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক

2026-09-26T19:11:05+06:00
2026-09-26T19:11:05+06:00
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

সীতাকোট বৌদ্ধবিহারে মন্ত্রী-প্রতিমন্ত্রী, জাগছে পর্যটন সম্ভাবনার নতুন আশা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১১ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সীতাকোট বৌদ্ধবিহার পরিদর্শন করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় তারা ঐতিহাসিক সীতাকোট বৌদ্ধবিহার পরিদর্শনে যান।

এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিহারের বিভিন্ন স্থাপনা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখেন এবং এর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জেদান আল মুসা, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার, সহকারী কমিশনার (ভূমি) সাইফ উদ্দিন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম এবং রংপুর আঞ্চলিক কার্যালয়ের পরিচালক ড. আহমেদ আব্দুল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সীতাকোট বৌদ্ধবিহার দিনাজপুর অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। প্রাচীন এই স্থাপনাটি দেখতে বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসেন, তবে পর্যাপ্ত অবকাঠামো সংস্কার, প্রচার-প্রচারণা ও পর্যটন সুবিধার অভাবে এর সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না বলে মনে করেন স্থানীয়রা।

ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ








  এই ক্যাটেগরির আরো সংবাদ