কুমিল্লায় আটকের পর দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

কুমিল্লার দাউদকান্দিতে আটক করে থানায় আনার পর দরজা ভেঙে ১৭ কিশোরগ্যাং সদস্য পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময়

2026-09-24T12:12:01+06:00
2026-09-24T12:12:01+06:00
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় আটকের পর দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১২ পিএম   (ভিজিট : ৭)

কুমিল্লার দাউদকান্দিতে আটক করে থানায় আনার পর দরজা ভেঙে ১৭ কিশোরগ্যাং সদস্য পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় থানার ভেতরে ব্যাপক তাণ্ডব চালানো হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে দাউদকান্দি মডেল থানায় এ ঘটনা ঘটে। যদিও অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। তবে এ ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিও ফুটেজ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বুধবার দিনভর দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং সন্দেহে ২৮ জনকে আটক করে পুলিশ। আটকের পর তাদের থানার একটি বিশেষ কক্ষে রাখা হয়েছিল। রাতে ওই কক্ষে থাকা কিশোরদের কয়েকজন হঠাৎ দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসে। এ সময় থানার ওই কক্ষের ভেতরে থাকা বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর ও ক্ষয়ক্ষতি করে আটকদের মধ্যে ১৭ জন পালিয়ে যান।

আটক কিশোরদের অভিভাবকরা জানান, আটকদের মধ্যে বেশিরভাগের বিরুদ্ধে পুলিশের অপরাধ-সংক্রান্ত রেকর্ড খাতায় কোনো অভিযোগ নেই। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিকেল থেকে আটক কিশোরদের স্বজন ও স্থানীয় লোকজন দাউদকান্দি মডেল থানার প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে সেখানে হট্টগোল ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, তেমন কিছু হয়নি। অপ্রয়োজনে ঘোরাফেরার কারণে সন্দেহভাজন হিসেবে ২৮ জনকে আটক করায় তাদের স্বজনরা একসঙ্গে এলে একটু ভিড় হয়। রাত সাড়ে ১০টার দিকে ২২ জনকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ছয়জনের যাচাই-বাছাই চলছে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ