গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৭০ জন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে ১১৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও এক হাজার ১৫৭ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯৭৫ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম রোগে মারা গেছে আরও ১০১ শিশু। এ নিয়ে চলতি বছর হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৭৬ জনে।
দেশে এখন পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জনে, যাদের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ২০ হাজার ৮৫১ জন। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৬২ হাজার ৪৮ জন, যাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৫৫ হাজার ৬১২ জন হাসপাতাল থেকে ছাড় পেয়ে বাড়ি ফিরেছেন।
ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ