প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০০ পিএম (ভিজিট : ৪)

সংগৃহীত ছবি
আগামী অক্টোবর মাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রয়েছে দুই দিনের সরকারি ছুটি। তবে এই ছুটির সঙ্গে মাত্র এক দিনের ছুটি নিতে পারলেই কাটানো যাবে টানা পাঁচ দিনের ছুটি।
আসন্ন অক্টোবর মাসের ২০ তারিখ (মঙ্গলবার) থেকে শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হতে যাচ্ছে। এর পরের দিন বুধবারও (২১ অক্টোবর) রয়েছে ছুটি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) অফিস কার্যক্রম যথারীতি চলবে।
তবে কেউ যদি এই দিনটি ছুটি নিতে পারেন, তাহলেই কাটাতে পারবেন টানা পাঁচ দিনের ছুটি।
কেননা এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) থেকে দুর্গাপূজার ছুটি শুরু হবে। এদিন মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকবে। এর পরদিন বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি থাকবে।
তবে দুর্গাপূজার সরকারি ছুটি থাকলেও জরুরি ও অত্যাবশ্যকীয় সেবায় নিয়োজিতদের অনেককেই দায়িত্ব পালন করতে হতে পারে। হাসপাতাল, ফায়ার সার্ভিস, পুলিশ, বিদ্যুৎ, গ্যাস, পানি ও গণমাধ্যমসহ বিভিন্ন জরুরি সেবার কর্মীদের ছুটির দিনেও কর্মস্থলে থাকতে হয়।
অর্থাৎ সরকারি ছুটি থাকলেও সব শ্রেণি-পেশার মানুষের জন্য একই সময়ে ছুটি প্রযোজ্য হবে না। প্রতিষ্ঠানের নিজস্ব সিদ্ধান্ত, সেবার ধরন ও সংশ্লিষ্ট ছুটির নীতির ওপর কর্মীদের ছুটি নির্ভর করবে।
ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ