পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং অন্যান্য উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ

2026-09-21T20:22:47+06:00
2026-09-21T20:25:20+06:00
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২২ পিএম  আপডেট: ২১.০৯.২০২৬ ৮:২৫ পিএম  (ভিজিট : ৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং অন্যান্য উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ৯২ জন সদস্যকে পুলিশ পদক দেওয়া হচ্ছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে সই করেছেন পুলিশ-২ শাখার উপসচিব নাসরিন সুলতানা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১ মার্চ ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং অন্যান্য উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’, ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’,  ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ প্রদানসহ ৪ (চার) ক্যাটাগরিতে সর্বমোট ৯২ (বিরানব্বই) জন পুলিশ সদস্যকে উল্লিখিত পদক দেওয়া হলো।


ডেল্টা টাইমস/ সিআর/এফএএইচ








  এই ক্যাটেগরির আরো সংবাদ