হাম উপসর্গে একদিনে ৬ প্রাণহানি

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ

2026-09-21T16:23:24+06:00
2026-09-21T16:32:03+06:00
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

হাম উপসর্গে একদিনে ৬ প্রাণহানি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৩ পিএম  আপডেট: ২১.০৯.২০২৬ ৪:৩২ পিএম  (ভিজিট : ১৩)

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যু দাঁড়াল ১ হাজার ৬৩ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩০৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। 
সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম-বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে ঢাকা ও সিলেট বিভাগে ২ জন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ও বরিশাল বিভাগে একজন করে আরও ২ জন মারা গেছেন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ হাজার ৬৩ জনের মৃত্যুর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৬২ জন।

একই সময়ে (১৫ মার্চ থেকে ২১ সেপ্টেম্বর) দেশে সন্দেহজনক হাম (হামের উপসর্গ) শনাক্ত হয়েছে ১ লাখ ৮১ হাজার ৩৫ জনের। এর মধ্যে ল্যাবরেটরিতে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৬৪৬ জনের।

এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন। তাঁদের মধ্যে ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।








  এই ক্যাটেগরির আরো সংবাদ