মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ জন

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায়

2026-09-19T20:16:22+06:00
2026-09-19T20:16:22+06:00
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ জন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৬ পিএম   (ভিজিট : ০)

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩৮ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মজিবুর রহমান (৫৫), মোছা. শামীমা আক্তার (৪৫), সাবিহা চৌধুরী (৪৩) ও প্রাইভেট কারের চালক সোহেল। নিহতদের বাসা ঢাকার গেন্ডারিয়া বলে জানা গেছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর ২টা ৩৮ মিনিটে জামালদি বাসস্ট্যান্ড এলাকায় প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের সংঘর্ষের খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের ২টি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী নিউ বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকাগামী একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। প্রাইভেটকারটিতে চালকসহ মোট ৫ জন ছিলেন। তারা মায়ামি রেস্টুরেন্ট থেকে খাওয়া-দাওয়া শেষে ঢাকার দিকে যাচ্ছিলেন।

ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে প্রাইভেটকারের চালককে মৃত অবস্থায় উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।


ডেল্টা টাইমস/সিআর/এমই










  এই ক্যাটেগরির আরো সংবাদ