দাবি না মানলে আরও কঠোর আন্দোলন, উল্লাপাড়ায় বিরোধীদলীয় নেতার হুঁশিয়ারি

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের ৮ দফা দাবি মেনে

2026-09-19T18:54:15+06:00
2026-09-19T19:03:24+06:00
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

দাবি না মানলে আরও কঠোর আন্দোলন, উল্লাপাড়ায় বিরোধীদলীয় নেতার হুঁশিয়ারি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৪ পিএম  আপডেট: ১৯.০৯.২০২৬ ৭:০৩ পিএম  (ভিজিট : ১১)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের ৮ দফা দাবি মেনে না নিলে আন্দোলন এক দফায় গড়াতে পারে। সে ক্ষেত্রে আন্দোলন আরও কঠোর রূপ নেবে।


শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


জনগণের উদ্দেশে তিনি বলেন, "প্রচণ্ড রোদ ও গরম উপেক্ষা করে আপনারা আন্দোলনে নেমেছেন। আপনাদের এই অবস্থান দেখে আমি গভীরভাবে আশ্বস্ত হয়েছি। আমরা এই আন্দোলনে বিজয়ী হয়ে ঘরে ফিরব।"


সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মো. শাহিনুর আলমের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক ও এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জুসহ ১১ দলীয় ঐক্যের নেতারা।












  এই ক্যাটেগরির আরো সংবাদ