ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে বদলি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১২ পিএম (ভিজিট : ৪)

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করা হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) শাহরিয়ার আলীর সই করা এক অফিস আদেশে এ বদলি করা হয়।
অফিস আদেশ অনুযায়ী, সহকারী পুলিশ কমিশনার আতিউর রহমানকে সচিবালয় নিরাপত্তা-১ থেকে বদলি করে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-মহাখালী জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, লালবাগ বিভাগের কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার ফজলুল হককে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিমে বদলি করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিমের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হাসানকে লালবাগ বিভাগের কোতোয়ালি জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই আদেশে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-দক্ষিণের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হাসানকে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-মহাখালী জোনে বদলির আগের আদেশ বাতিল করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, গত ৮ সেপ্টেম্বর জারি করা ওই বদলি আদেশ এতদ্বারা বাতিল করা হলো।