মোবাইল দেখতে দেখতে পুকুরে পড়ে শিশুর করুণ মৃত্যু

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

মেহেরপুরের গাংনীতে মোবাইল ফোন দেখতে দেখতে পুকুরের পানিতে পড়ে আরিশা খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার

2026-09-13T15:40:42+06:00
2026-09-13T16:03:51+06:00
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

মোবাইল দেখতে দেখতে পুকুরে পড়ে শিশুর করুণ মৃত্যু
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪০ পিএম  আপডেট: ১৩.০৯.২০২৬ ৪:০৩ পিএম  (ভিজিট : ৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মেহেরপুরের গাংনীতে মোবাইল ফোন দেখতে দেখতে পুকুরের পানিতে পড়ে আরিশা খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরিশা খাতুন ওই গ্রামের রাকিবুল ইসলামের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আরিশা বাড়িতে মোবাইল ফোন দেখতে দেখতে ভাত খাচ্ছিল। খাওয়া শেষে মোবাইল ফোন দেখতে দেখতেই বাড়ির পাশে খেলতে যায় সে। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর আরিশাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর ফুফু চুমকি খাতুন বলেন, আরিশা মোবাইল দেখতে দেখতে ভাত খাচ্ছিল। খাওয়া শেষ হলে মোবাইল নিয়েই খেলতে যায়। পরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুবুর রহমান নয়ন জানান, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে। একইসঙ্গে পুকুর ও অন্যান্য জলাশয়ের আশপাশে শিশুদের চলাফেরার সময় অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ডেল্টা টাইমস/সিআর/এনজিটি








  এই ক্যাটেগরির আরো সংবাদ