নোয়াখালীর দুই আবাসিক হোটেলে ১২ নারীসহ গ্রেপ্তার ১৮

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

নোয়াখালীতে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ছয় জন পুরুষ ও ১২ জন নারীকে

2026-09-12T18:53:51+06:00
2026-09-12T18:53:51+06:00
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

নোয়াখালীর দুই আবাসিক হোটেলে ১২ নারীসহ গ্রেপ্তার ১৮
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৩ পিএম   (ভিজিট : ৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নোয়াখালীতে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ছয় জন পুরুষ ও ১২ জন নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানান নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পেয়ার আহমেদ। 

এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে  বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার চৌমুহনী বাজারের ডালিয়া মার্কেটের রাজ আবাসিক হোটেল ও রিলাক্স আবাসিক হোটেলে আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় ও ডিবির অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে শুক্রবার বিকেল পাঁচটার দিকে উপপরিদর্শক (এসআই) মো. ওসমান গনির নেতৃত্বে একটি দল রাজ আবাসিক হোটেলে অভিযান চালায়। এ সময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আরমান হোসেন (২২), নাছির উদ্দিন (৩২), মিজানুর রহমান (২২), মোজাম্মেল হোসেন (২০), রাকিব হোসেন (১৯) এবং সাতজন নারীকে গ্রেপ্তার করা হয়।

এর আগে একই দিন বিকেল সাড়ে চারটার দিকে একই এলাকার রিলাক্স আবাসিক হোটেলে এসআই মো. আনোয়ার হোসাইনের নেতৃত্বে অপর একটি অভিযান চালানো হয়। সেখান থেকে ইমাম হোসেন (৫০) নামের এক ব্যক্তিসহ পাঁচজন নারীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।


ডেল্টা টাইমস/সিআর/এনজিটি








  এই ক্যাটেগরির আরো সংবাদ