আগামী বছর পদ্মা ব্যারেজ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

আগামী বছরের যেকোনো সময় প্রধানমন্ত্রী এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ীর পাংশার হাবাসপুরে পদ্মা ব্যারেজ

2026-09-11T15:17:40+06:00
2026-09-11T15:51:33+06:00
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

পানিসম্পদ মন্ত্রী
আগামী বছর পদ্মা ব্যারেজ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৭ পিএম  আপডেট: ১১.০৯.২০২৬ ৩:৫১ পিএম  (ভিজিট : ৩৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী বছরের যেকোনো সময় প্রধানমন্ত্রী এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।  শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ীর পাংশার হাবাসপুরে পদ্মা ব্যারেজ প্রকল্প পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। 

 
পানিসম্পদ মন্ত্রী বলেন, এই পদ্মা ব্যারেজ প্রকল্পটি অর্থনৈতিক বিপ্লবের জন্য একটি মাস্টারমাইন্ড মেগা প্রজেক্ট। এই প্রজেক্টটি বাস্তবায়নের মাধ্যমে ২৪টি জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে।


কৃষি বিপ্লব ঘটবে। এখানে বিদ্যুৎ উৎপাদন হবে। মাছের চাষ ও ফসল উৎপাদন বৃদ্ধিসহ অনেক কিছু বৃদ্ধি পাবে।এ সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, গঙ্গা চুক্তির গ্যারান্টি ক্লোজ একমাত্র জিয়াউর রহমানের নেতৃত্বে হয়েছে।


তিনি বলেন, তারই ধারাবাহিকতায় ,ইশতেহারে পানিসম্পদ ব্যবস্থাপনায় তিস্তা মহাপরিকল্পনা বা পদ্মা ব্যারেজ হোক প্রধানমন্ত্রী তা চেয়েছেন। বাংলাদেশে পানিসম্পদ ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী বৈপ্লবিক পরিবর্তন সাধন করছেন। আজকে পদ্মা ব্যারেজের যে প্রকল্প শুরু হলো ভবিষ্যতে তিস্তা মহাপরিকল্পনা হবে।


এর আগে গত ১৩ মে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ‘পদ্মা ব্যারাজ প্রকল্প’ অনুমোদন দেওয়া হয়। সে সময় পনিসম্পদ মন্ত্রী জানিয়েছিলেন, সরকারের মাস্টারমাইন্ড প্রকল্প পদ্মা ব্যারাজ নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা। সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রাথমিকভাবে পাঁচ বছর মেয়াদি এই প্রকল্প দ্বারা সরাসরি উপকার পাবে দেশের ২৪টি জেলার প্রায় সাত কোটি মানুষ।
 

ডেল্টা টাইমস/সিআর/এনজিটি










  এই ক্যাটেগরির আরো সংবাদ