সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানজুড়ে ছাত্রদলের ডেঙ্গুবিরোধী পরিচ্ছন্নতা অভিযান

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।রবিবার ও সোমবার (১৩ ও

2026-09-12T14:45:42+06:00
2026-09-12T14:45:42+06:00
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানজুড়ে ছাত্রদলের ডেঙ্গুবিরোধী পরিচ্ছন্নতা অভিযান
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৫ পিএম   (ভিজিট : ৬)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। 

রবিবার ও সোমবার (১৩ ও ১৪ সেপ্টেম্বর) দুই দিনব্যাপী এ বিশেষ অভিযান পরিচালনা করবে সংগঠনটি। এর আওতায় শিক্ষাঙ্গনে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির কার্যক্রম চালানো হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির তথ্য জানানো হয়। সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কর্মসূচিটির অনুমোদন দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্য নিয়ে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ প্রকল্প হাতে নিয়েছে ছাত্রদল। এরই অংশ হিসেবে আগামী দুই দিন দেশের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। কর্মসূচির আওতায় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হবে।

ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে এসব কার্যক্রমে সরাসরি অংশ নেবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংগঠনটির নেতারা জানান, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই এ বিশেষ অভিযানের মূল উদ্দেশ্য। তিন মাসের দীর্ঘমেয়াদি কর্মসূচির অংশ হিসেবে ধারাবাহিকভাবে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে সংগঠনটির।

ডেল্টা টাইমস/সিআর/এনজিটি








  এই ক্যাটেগরির আরো সংবাদ