একদিনে হাম উপসর্গে সাতজনের মৃত্যু, আক্রান্ত ৮৫৫

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে

2026-09-12T15:28:42+06:00
2026-09-12T15:42:43+06:00
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

একদিনে হাম উপসর্গে সাতজনের মৃত্যু, আক্রান্ত ৮৫৫
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৮ পিএম  আপডেট: ১২.০৯.২০২৬ ৩:৪২ পিএম  (ভিজিট : ১১)

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট মৃত্যু ১ হাজার ৯ জনে দাঁড়াল। 

শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৮৫৫ জন। 

এর আগে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) একদিনে ৩ জনের মৃত্যু হয়। একই সময়ে মোট ১ হাজার ১২ জন নতুন হামে আক্রান্ত হয়। 


ডেল্টা টাইমস/সিআর/এনজিটি









  এই ক্যাটেগরির আরো সংবাদ