অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার, গোপন থাকবে পরিচয়
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৭ পিএম (ভিজিট : ৫)

সংগৃহীত ছবি
হারানো অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ সমন্বিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। অস্ত্রের তথ্য দিলে পরিচয় গোপন রেখে দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) র্যাবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে হারানো অস্ত্রের সঠিক তথ্য দিয়ে যৌথ অভিযানকে সহায়তা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়। এই অভিযান সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনা করতে এলিট ফোর্স র্যাবকে প্রধান সমন্বয়কারী সংস্থা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
হারানো অস্ত্রের যেকোনো তথ্য জানাতে সাধারণ মানুষ র্যাবের ডেডিকেটেড নম্বরগুলোতে যোগাযোগ করতে পারবেন।
যোগাযোগের মাধ্যম ও হটলাইন নম্বর- হটলাইন নম্বর : ০১৭৭৭৭১১৪৪১, ০১৭৭৭৭১১৪৪২, ০১৭৭৭৭১১৪৪৩, ০১৭৭৭৭১১৪৪৪ এবং ০২৫৫৬৬৯৯৯৯।
অ্যাপস ভিত্তিক যোগাযোগ : উল্লেখিত নম্বরগুলোতে ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ভাইবারের মাধ্যমেও সরাসরি গোপন তথ্য ও ছবি পাঠানো যাবে।
জনস্বার্থে ও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ তথ্যগুলো বহুল প্রচারের অনুরোধ জানিয়েছে র্যাব ফোর্সেস।
ডেল্টা টাইমস/সিআর/এনজিটি