ডেঙ্গু পরিস্থিতির অবনতি, এক দিনে ৯ মৃত্যু
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১২ পিএম আপডেট: ০৮.০৯.২০২৬ ৬:৩১ পিএম (ভিজিট : ৫)

দেশে ডেঙ্গুর প্রকোপ যে ভয়াবহ দিকে যাচ্ছে, গত ২৪ ঘণ্টার চিত্রই তার বড় প্রমাণ। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ জনে। আর এ বছর এখন পর্যন্ত আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ হাজার ৩৯৪ জন।
ডেঙ্গুর প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতেও রোগীর চাপ বাড়ছে। বিশেষ করে প্রতিদিন নতুন করে বিপুলসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় চিকিৎসাব্যবস্থার ওপরও তৈরি হচ্ছে বাড়তি চাপ।
পরিস্থিতি সামাল দিতে ডেঙ্গু প্রতিরোধে আগামী তিন মাসের বিশেষ অভিযান নেওয়া হয়েছে। এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তবে বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু অভিযান বা মশক নিধন কার্যক্রমই যথেষ্ট নয়; এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং সারা বছর কার্যকর নজরদারি ও জনসম্পৃক্ততা নিশ্চিত করাও জরুরি।
ডেল্টা টাইমস/সিআর/এনজিটি